Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

গুগল জিজ্ঞাসা করবে : আপনি কি বিষন্ন?

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: August 26, 2017 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গুগলে ‘ডিপ্রেশন (বিষন্নতা)’ লিখে সার্চ দিলে একটি প্রশ্নমালা দেখতে পাবেন ব্যবহারকারীরা। প্রশ্নগুলোর উত্তর দেয়ার পর ডিপ্রেশন সার্চ করা ব্যক্তি তার বিষন্নতার মাত্রাও দেখতে পারবেন। খুব শিগগিরই এই ফিচার চালু করতে যাচ্ছে গুগল। টেক জায়ান্ট গুগল ও ইউএস ন্যশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস (নামি) যৌথভাবে এই প্রকল্প নিয়ে কাজ করছে। বিবিসির খবরে বলা হয়, আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এটা দেখতে পারবেন। এতে ব্যবহারকারীরা ‘ডিপ্রেশন’ লিখে অনুসন্ধান করলে তার সামনে হাজির হবে একটি লিঙ্ক। লেখা থাকবে ‘পরীক্ষা করুন আপনি ক্লিনিক্যালি বিষন্ন কিনা’।

এক ব্লগপোস্টে এই ফিচার চালুর ঘোষণা দিয়ে নামী বলেছে, এই পরীক্ষাকে দক্ষ পেশাদার চিকিৎসকদের অভিমতের বিকল্প হিসেবে দেখা যাবে না। এর লক্ষ্য হলো মানুষ যেন সঠিক সহায়তাটা দ্রুত পেতে পারে সেজন্য সাহায্য করা।
প্রশ্নমালার উত্তর দেয়া শেষে ব্যবহারকারী নিজেই নিজের বিষন্নতার মাত্রা মূল্যায়ন করতে পারবেন। একইসঙ্গে বিষন্নতা উত্তরণের উপায়টিও দেখতে পাবেন।

তবে একজন মনোবিজ্ঞানী বলেছেন, এটি ভয়ানক অপ্রয়োজনীয় একটি ধারণা বলেই মনে হচ্ছে। ড. আরন বালিক নামের ওই সাইকোথেরাপিস্ট বলেন, কেউ যদি বিষণ্ণতা বিষয়টি গুগলে সার্চ করেন তাহলে সার্চ রেজাল্টে যেসব তথ্য আসবে তার থেকে বেশি উপকারী তথ্য সংক্ষিপ্ত এই ডায়গনস্টিক থেকে নাও পেতে পারেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV