Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

গুগল ডুডলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: April 6, 2014 | 7:06 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গুগলের ডুডলটি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে গুগলকেও। ইন্টারনেট জগতের অন্যতম প্রধান এ প্রতিষ্ঠানও টি-টোয়েন্টি বিশ্বকাপ উদযাপন করেছে গুগল ডুডলের মাধ্যমে।

ছয়টি বর্ণিল ছবিতে সাজানো হয়েছে গুগলের এই ডুডল। গুগলের ছয়টি অক্ষরের জায়গায় স্থান করে নিয়েছে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের চিত্র। একটি চিত্রে দেখানো হয়েছে উল্লসিত দর্শকদের।
এর আগেও ক্রীড়াবিশ্বের গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতার সময় দেখা গেছে গুগলের ডুডল। ২০০৭ সালের রাগবি বিশ্বকাপ, ২০০২, ২০০৬ ও ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ, ২০০৮ সালের ইউরো কাপ, ২০০৯ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বিশেষভাবে উদযাপন করেছিল গুগল। এ ছাড়া বিভিন্ন সময়ের অলিম্পিকের সময় দেখা গেছে গুগল ডুডল।
ক্রিকেট নিয়ে গুগলের ডুডলও অবশ্য এবারই প্রথম না। এর আগে ২০১১ সালের বিশ্বকাপটাও গুগল স্মরণীয় করে রেখেছিল ডুডলের মাধ্যমে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডুডলটা অনেক বেশি বর্ণিল। www.google.co.in এই ঠিকানায় দেখা যাবে গুগুলের এই ডুডলটি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ