গুগল প্লের নতুন সংস্করণ
শিগগিরই গুগল প্লে অ্যাপের নতুন সংস্করণ আসছে। ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ ধারণা বাস্তবায়নে নতুন সংস্করণটিতে বেশ কিছু পরিবর্তন আনছে গুগল। ব্যবহারকারীদের কাছে স্মার্টফোনে বিভিন্ন আইকন ও অ্যানিমেশন আরও বেশি প্রাণবন্ত করে তোলার জন্য সম্প্রতি ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ ধারণার প্রবর্তন করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ সম্প্রতি গুগল প্লে অ্যাপের নতুন একটি স্ক্রিনশট ফাঁস করেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, প্লে অ্যাপটিকে আরও রঙিন এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্ট দিতে কাজ করছে গুগল। গুগল অ্যাপ স্টোর ৫.০ নামের সংস্করণটিতে টপ বারকে একত্র করে টপ রিলিজ, হোম, নিউ রিলিজ প্রভৃতি নামকরণ করতে পারে গুগল কর্তৃপক্ষ। এ ছাড়া প্লে স্টোরে অ্যাপ্লিকেশনগুলোকে সাজাতে কার্ডের মতো নকশাকেই গুরুত্ব দিচ্ছে গুগল।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!