গুগল, ফেসবুক ও টুইটারকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারো ফেসবুক, গুগল ও টুইটারকে আক্রমণ করে মন্তব্য করেছেন। মঙ্গলবার সকালে তিনি বেশ কয়েকটি টুইটে গুগলকে ভর্ৎসনা ও সাবধান করেন। তিনি বলেন, গুগল ইচ্ছাকৃতভাবে তার সম্পর্কে মিথ্যা ও নেতিবাচক খবরকে আগে নিয়ে আসে। আবার তার সরকারের সমর্থকদের খবর মানুষের কাছে কম পৌঁছানো হয়।
এর আগে ট্রাম্প বলেছিলেন, গুগল, ফেসবুক ও টুইটারকে সাবধান হতে হবে। তার দাবি অ্যাপল, ফেসবুক ও গুগল ইচ্ছাকৃতভাবে ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত ডানপন্থি ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জনসের লেখা সরিয়ে দিয়েছে। এ সময় ট্রাম্প বলেন, ‘ট্রাম্প নিউজ’ লিখে সার্চ করলে শুধু সিএনএনের মত মিথ্যা প্রচারকারী সংবাদমাধ্যমের খবর সামনে চলে আসে। তারা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে। এটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। ট্রাম্পের এ বক্তব্যের জবাবে গুগল এক বিবৃতিতে বলেছে, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কাজ করে না এবং রাজনৈতিক আদর্শের ভিত্তিতে গুগলের সার্চ ইঞ্জিন কাজ করার কোনো সম্ভাবনাও নেই।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল