Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গুগল ভয়েস সার্চে যোগ হলো বাংলা

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: August 25, 2017 | 11:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক জায়ান্ট গুগলের ভয়েস রিকগনিশন ফিচারে যোগ হলো বাংলা। বাংলাভাষী গুগল ব্যবহারকারীরা এখন বাংলায় কথা বলে ভয়েস সার্চ করতে পারবেন। সম্প্রতি গুগল তাদের ভয়েস রিকগনিশন ফিচারে বাংলাসহ নতুন ৩০ টি ভাষা যোগ করার ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে এমন ভাষার সংখ্যা দাড়ালো ১১৯। নতুন যোগ করা ৩০টি ভাষার মধ্যে বাংলার পাশাপাশি রয়েছে নেপালি, তেলেগু, মারাঠি, তামিল প্রভৃতি।
নতুন ভাষা অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে গুগল স্পিচের টেকনিক্যাল ম্যানেজার ডান ভ্যান এস্ক সম্প্রতি গুগলের এক ব্লগপোস্টে জানিয়েছেন, নতুন ভাষাগুলো সব ব্যবহারকারীদের কাছে এখনো পৌঁছায়নি। তবে ধীরে ধীরে সব ব্যবহারকারীদের কাছে তা পৌঁছে যাবে। ব্যবহাকারীদেরকে টাইপের ঝামেলা থেকে মুক্তি দিতে এবং যেকোন বিষয় দ্রুত সার্চ করার জন্য নতুন ভাষা সংযুক্তির মাধ্যমে গুগলের ভয়েস সার্চ ফিচারটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে।
শীঘ্রই এই নতুন ভাষাগুলো ব্যবহার করে গুগলের অন্য অ্যাপগুলোতেও ভয়েস কমান্ডের সুবিধা যুক্ত হবে করা হবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। সেটি হলে গুগল ট্রান্সলেশন ফিচারটিতেও বাংলা ভাষায় ভয়েস কমান্ডের সাহায্যে সহজেই যেকোন শব্দের অর্থ খুঁজে বের করা যাবে ।
ভয়েস কমান্ডের মাধ্যমে গুগল ভয়েস সার্চের সাহায্যে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার জন্য গুগল অ্যাপের সেটিংস অপশনে গিয়ে ভাষা নির্বাচন করে সার্চ বক্সের মাইক্রোফোন আইকনে ক্লিক করে ভয়েস কমান্ড অপশনটি সক্রিয় করে নিতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV