Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

গুগল, মাইক্রোসফট, এ্যাপেল ও ফেসবুকের মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় লবিষ্টদের পিছনে

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: January 27, 2019 | 2:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শীর্ষ সার্চ ইঞ্জিন অপারেটর গুগল, এ্যাপেল, মাইক্রোসফ্ট ও ফেসবুক লবিং ফার্মের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে। ব্যবসায়ীক স্বার্থ বজায় রাখা সহ আইনী জটিলতা এড়িয়ে নির্বিঘ্নে ব্যবসা চালু রাখতে লবিষ্টফার্মগুলোর পিছনে তারা এত অর্থ ব্যয় করছে। গত বছর গুগল লবিষ্টদের পেছনে ব্যয় করেছে ২১.২ মিলিয়ন ডলার। এর আগে ২০১২ সালে গুগলের এধরনের ব্যয় ছিল ১৮.২২ মিলিয়ন ডলার। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা যথেষ্ট পরিমানে দেয়া সম্ভব হচ্ছে না এসব প্রতিষ্ঠানের পক্ষে এমন অভিযোগও রয়েছে। এ নিয়ে মার্কিন কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে। এ ধরনের বোঝাপড়ায় সিদ্ধান্ত যাতে গুগল কিংবা ফেসবুকের স্বার্থের বিরুদ্ধে না যায় সেজন্যে লবিষ্টদের কাজে লাগাতে এত অর্থ ব্যয় করছে গুগল ও ফেসবুক। নিউম্যাক্স
এদিকে ফেসবুক জানিয়েছে তারাও লবিংফার্মকে গত বছর বেশ কয়েক মিলিয়ন ডলার দিয়েছে। তবে তার সঠিক হিসেবে জানায়নি ফেসবুক। এর আগে ফেসবুক ১২.৬২ মিলিয়ন ডলার লবিষ্টদের পিছনে খরচের কথা জানিয়েছিল। এধরনের খরচ ফেসবুক আগেও করেছে এবং তখন তার পরিমাণ ছিল ১১.৫১ মিলিয়ন ডলার। এধরনের মিলিয়ন ডলার খরচ করার বিষয়টি সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্সের অনুসন্ধানে বের হয়ে এসেছে। তবে এব্যাপারে সরাসরি কিছু বলতে গুগল ও ফেসবুক অস্বীকৃতি জানিয়েছে।
অনুসন্ধানে এও দেখা যায়, মাইক্রোসফট কর্পোরেশন গত বছর লবিষ্টদের পিছনে খরচ করেছিল ৯.৫২ মিলিয়ন ডলার। এর আগের বছর মাইক্রোসফট এধরনের খরচ করে সাড়ে ৮ মিলিয়ন ডলার। এ্যাপেলের একই সময়ে এ খরচ ছিল যথাক্রমে ৬.৬২ ও ৭.১৫ মিলিয়ন ডলার। কর সংস্কার, অপরাধীদের বিচারে আইন তৈরি, নিত্যনতুন প্রযুক্তি বাজারে ছাড়ার ব্যাপারে অনুমোদন সহ বিভিন্ন বাণিজ্যিক স্বার্থে লবিষ্টফার্মগুলো অর্থের বিনিময়ে সহায়তা দিয়ে থাকে এসব প্রযুক্তি প্রতিষ্ঠানকে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV