গুরুতর অসুস্থ,লাইফ সাপোর্ট দিয়ে রাখা বিএনপি মহাসচিব দেলোয়ারকে দেখতে গেলেন হানিফ
ইউএসএ নিউজ : বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বৃহষ্পতিবার রাতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খোন্দকার দেলোয়ার হোসেনের পারিবারিক সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি জটিল কিছু রোগে ভুগছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে যান। বেলা সাড়ে ১২টায় তিনি স্কয়ার হাসপাতালে যান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক এবং খোন্দকার দেলোয়ারের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবর নেন। তিনি খোন্দকার দেলোয়ারের দ্রুত আরোগ্য কামনা করেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের পক্ষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে এসেছেন। তিনি বলেন, আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। মাহবুব-উল-আলম হানিফ দায়িত্বরত চিকিৎসক এবং খোন্দকার দেলোয়ারের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন বলে জানান। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








