Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

গোপন মেইলের নেপথ্যে

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: July 21, 2014 | 3:47 AM

গোপন মেইলগুগল, ইয়াহু, আউটলুকে মেইল পাঠালে তাকে গোপন মেইল বলা যায় না। নাম পরিচয়, স্থান গোপন করে মেইল পাঠানোর প্রক্রিয়াও খুব বেশি কঠিন কিছু নয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে, কোনো পদ্ধতিই সম্পূর্ণ নিরাপদ নয়। তবে অনেকের ক্ষেত্রে বেনামি মেইল পাঠানোর পদ্ধতিটি কাজে লাগে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডে গোপন মেইল সংক্রান্ত টিউটোরিয়াল প্রকাশিত হয়েছে।

টর দিয়ে শুরু হয়
বেনামি মেইল অ্যাকাউন্ট খোলার আগে যে বিষয় মাথায় রাখতে হয় তা হচ্ছে অবস্থানগত তথ্য যাতে গোপন করা যায় এবং ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস (আইপি) যাতে লুকানো যায় সে ব্যবস্থা করা।
অনেকেই হয়তো এ পদ্ধতি ব্যবহার না করেই বেনামে মেইল খুলে বসেন। এ ধরনের মেইল থেকে খুব সহজেই অবস্থান ও অন্যান্য তথ্য বের করে ফেলা যায়। অবস্থান লুকানোর সহজ উপায় হচ্ছে টর (অনিয়ন রাউটার) ব্রাউজার। টর ব্রাউজার ব্যবহারকারী নডস নামে কয়েকটি সার্ভারের মধ্য দিয়ে নিয়ে যায়। ফলে সার্ভার নেটওয়ার্ক থেকে বের হয়ে গেলেও ব্যবহারকারীর সঠিক অবস্থান বের করা সম্ভব হয় না। টর ব্রাউজারটি অন্যান্য ব্রাউজারের মতোই কাজ করে। তবে পার্থক্য হচ্ছে এটি টর নেটওয়ার্কে যুক্ত হওয়ার কারণে চালু হতে কিছুটা দেরি হয়। টরের ওয়েবসাইট (https://www.torproject.org/) থেকে এই ব্রাউজারটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নেওয়া যায়।

অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো টর ব্রাউজার সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয় না। নিজেকে আড়াল করার ক্ষেত্রে অতিরিক্ত সাবধান থাকতে টর ব্রাউজারের ফোল্ডারটি কম্পিউটারে না রেখে আলাদা কোনো ইউএসবি ড্রাইভে রেখে সেখান থেকে চালানো যেতে পারে।

গোপন মেইল অ্যাকাউন্ট
টর ব্রাউজার ইনস্টল করা থাকলে নিজেকে আড়াল করার পরের ধাপটি হচ্ছে গোপন ইমেইল খোলা। গোপন ইমেইল হিসেবে জিমেইল, আউটলুক বা ইয়াহুকে বেছে নিতে চান না অনেকেই। এ ধরনের মেইল সার্ভিসগুলোতে পরিচিতি শনাক্তের জন্য মোবাইল নম্বর বা অন্য কোনো শনাক্তকরণ তথ্য দিতে হয়। এতে করে গোপন মেইল আর গোপন থাকে না। গোপন ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ‘হুশমেইল’ ও ‘হাইড মাই অ্যাস’ এই দুটি সার্ভিসকে বেছে নেন অনেকেই। হুশমেইলে কিছু প্রাইভেসি সংক্রান্ত বিষয় রয়েছে। অনেক বিশেষজ্ঞ গোপন ইমেইল অ্যাকাউন্টের জন্য এই সার্ভিসটিকে বেছে নেওয়ার পরামর্শ দেন। 
হাইড মাই অ্যাস সার্ভিসটিও গোপন ইমেইল খোলার জন্য আদর্শ একটি সার্ভিস। এখান থেকে ইমেইল ঠিকানা একটি নির্দিষ্ট সময়ে পুরোপুরি মুছে ফেলার সুযোগ পান ব্যবহারকারী।
নিজেকে আড়াল রাখার ক্ষেত্রে টর ব্রাউজার খুলে গোপন মেইল চালু করা উচিত। এক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রতিবার বেনামি মেইলটি ঢোকার আগে এইচটিটিপিএস হয়ে ঢুকতে হবে। হুশমেইল ও হাইড মাই অ্যাসের ক্ষেত্রে এইচটিটিপিএস ডিফল্ট করা থাকলেও তা পরীক্ষা করে নিতে হবে।
গোপন মেইল অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াতে একটু বেশি সময় লাগলেও টর ব্রাউজার আর এই দুটি মেইল সার্ভিস ব্যবহারে তা সহজেই ব্যবহার করা যায়।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV