গোলের চেয়ে বেশিবার চুলের কাটিং বদলেছেন নেইমার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এবারের বিশ্বকাপে দলের হয়ে সেরা পারফর্ম করতে পারেননি নেইমার। ৪ ম্যাচে করেছেন মাত্র ২ গোল। আর অ্যাসিস্ট করেছেন মাত্র একটি। তার দলও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে রাশিয়ায় পারফরম্যান্সের চেয়ে মাঠে তার অভিনয় নিয়ে আলোচনায় ছিলেন নেইমার। এছাড়া এবারের আসরে গোলের চেয়ে বেশিবার তার চুলের কাটিং পরিবর্তন করেছেন তিনি।
এবারের বিশ্বকাপে নেইমার নিজের সঙ্গে দুজন নাপিত নিয়ে রাশিয়ায় যান। আর খেলা চলাকালে ম্যাচের ধারাভাষ্যকাররা জানান, এবারের বিশ্বকাপ আসর চলাকালে পাঁচবার তার চুলের কাটিং পরিবর্তন করেন নেইমার। আসরে নেইমারের পারফর্ম নিয়ে সমালোচনা করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলাররাও। ১৯৭০’র ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য টোস্টাও বলেন, এবারের বিশ্বকাপে সেরা পারফর্ম করার জন্য নেইমারের অনেক সুযোগ ছিল। কিন্তু সেটা তৈরি করতে সে ব্যর্থ হয়েছে। গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে যোগ করা সময়ে গোল করেন নেইমার। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে গোল করেন তিনি। কিন্তু বিশ্বকাপে নেইমারের বাজে পারফরম্যান্সের জন্য তার ইনজুরিকে দায়ী করছেন অনেকে। আবার এক বছর আগে তার বার্সেলোনা ছাড়াকেই বাজে পারফম্যান্সের দায় হিসেবে দেখছেন কেউ কেউ। এ নিয়ে ব্রাজিলের সাবেক কোচ লুইস ফিলিপে স্কলারি বলেন, বার্সেলোনায় থাকাকালে সে অনেক কিছু অর্জন করেছে। সেখানে সে তার সেরা লেভেলেই ছিল। কিন্তু গত এক বছর সেই লেভেলটা সে ধরে রাখতে পারেনি। তবে আমি মনে করি তার আগের অবস্থানে ফিরে যেতে হলে আরো সময় লাগবে। সম্ভবত এক অথবা দুই বছর। আগামী ২০২২ বিশ্বকাপেও নেইমারের খেলার ভালো সম্ভাবনা রয়েছে। ওই সময় তার বয়স হবে ৩০ বছর। তবে তখন তিনি ব্রাজিলকে শিরোপা এনে দিতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। এর আগে ব্রাজিলের কিংবন্তি ফুটবলার পেলে বিশ্বকাপ জেতেন ২২ বছর বয়সে আর রোনাল্ডো ডি লিমা জেতেন ২৬ বছর বয়সে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!