গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র- মরিয়ার্টি
ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র।ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশ সরকার ১২ বছরের পুরাতন একটি ইস্যু নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে বিবেচনা করা উচিত।এ সময় তিনি উল্লেখ করেন, ইউনূসের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়ার আগে সরকারের এমন সিদ্ধান্ত কেন জানতে চেয়েছেন অর্থমন্ত্রীর কাছে।তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র।তিনি বলেন, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তিনি একজন নোবেল বিজয়ী। সম্মানজনক পদ্ধতিতে এ সমস্যার সমাধান করা যেত।অর্থমন্ত্রীর সঙ্গে মর্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, চীন, ভারত, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ’র রাষ্ট্রদূত ও সংস্থার প্রধান প্রতিনিধিগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








