Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

গ্লোবাল পিস ইনডেক্সে বাংলাদেশ পিছিয়েছে ৮ ধাপ,আইসল্যান্ড সবচেয়ে শান্তিপূর্ণ দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: June 23, 2012 | 5:30 PM

ডেস্ক: বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৯১তম। ১৫৮টি দেশের ওপর ইন্সটিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস-এর করা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ওই স্থান পেয়েছে। তবে আগের বছরের চেয়ে বাংলাদেশের অবস্থান ৮ ধাপ কমেছে। ২০১১ সালে বাংলাদেশ ছিল ৮৩তম স্থানে। ২০১০ সালে তা ছিল ৮৭তে। তারও আগে ২০০৯ সালে তা ছিল ৯০তম। তবে ২০০৯ সালের তুলনায় বিশ্ব অধিক বেশি শান্তিপূর্ণ হয়ে উঠেছে। গ্লোবাল পিস ইনডেক্সে এসব কথা বলা হয়েছে। গতকাল সিডনিভিত্তিক ইন্সটিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস এ ইনডেক্স প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিভিন্ন দেশের সামরিক খরচ তার প্রতিবেশী দেশের তুলনা করে এবং মানবাধিকারের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। এ তালিকায় এক নম্বর অবস্থান পেয়েছে আইসল্যান্ড। অর্থাৎ বিশ্বের মধ্যে আইসল্যান্ডই সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এর পরেই রয়েছে ডেনমার্ক, নিউজিল্যান্ড। শীর্ষ ১০ শান্তিপূর্ণ দেশের মধ্যে রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ড। এ তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে সোমালিয়া।মানবজমিন

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV