‘ঘাতকরা হত্যার পূর্বে খাসোগির মাথার উপর একটি ভারী ব্যাগ রেখেছিল, জানিয়েছিলেন বেঁচে থাকার তীব্র আকুতি’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার মুহূর্তের অডিও রেকর্ডিং-এর তথ্য প্রকাশ করেছেন তুর্কি সাংবাদিক নাজিফ কারামান। তিনি তুরস্কের পত্রিকা ডেইলি সাবাহর ক্রাইম বিভাগের প্রধান। আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাতকদের হাতে নিহত হওয়ার আগ মুহূর্তে বেঁচে থাকার জন্য তীব্র আকুতি জানিয়েছিলেন খাসোগি। তিনি দাবি করেন, ঘাতকরা হত্যার পূর্বে খাসোগির মাথার উপর একটি ভারী ব্যাগ রেখেছিল।
গত ২রা অক্টোবর ওয়াশিংটন পোস্টের সৌদি সাংবাদিক জামাল খাসোগি ব্যক্তিগত কাজে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন ধারণা করা হয়, কনস্যুলেটের অভ্যন্তরেই তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সৌদি সরকার এ অভিযোগ অস্বীকার করে দাবি করে কাজ শেষে খাসোগি কনস্যুলেট থেকে বেড়িয়ে গেছে। দীর্ঘদিন অস্বীকারের পর তাকে হত্যা করার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত তার লাশের সন্ধান দেয়নি সৌদি আরব। সাংবাদিক কারামান সাক্ষাৎকারে বলেন, অডিওতে খাশোগিকে বলছিলেন, আমার দমবন্ধ হয়ে আসছে। আমার মাথার উপর থেকে ব্যাগটি সরাও। আমি ভয় পাচ্ছি। কারমান আল জাজিরাকে জানান, শ্বাসরুদ্ধ হয়ে খাশোগির মৃত্যু হতে প্রায় সাত মিনিট সময় লাগে।
উল্লেখ্য, কারামান তুর্কি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিতি। ইতিমধ্যে ওই অডিওটি খাসোগি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট দেশ সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও বৃটেনের কাছে হস্তান্তর করেছে তুরস্ক। শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের