Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ঘুমের রহস্য ঠাণ্ডা বালিশে!

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: July 23, 2013 | 2:34 AM

ঘুমের রহস্য ঠাণ্ডা বালিশে!রাতের পর রাত যারা একদণ্ডও শান্তি মতো ঘুমোতে পারেন না নির্ঘুম থাকার কষ্ট তাদের চাইতে আর কে-ই বা ভালো বুঝে। এমনকি অনিদ্রা রোগের কারণে নানা টোটকা বুদ্ধি থেকে শুরু করে ঘুমের ওষুধেরও দ্বারস্থ হতে হয় এদের কাউকে কাউকে। অথচ যে ঘুমের সন্ধানে তাদের এত কসরত আর ত্যাগ স্বীকার সেই ঘুম কি না লুকিয়ে আছে ঠাণ্ডা বালিশে! নাহ, কথাটা নেহাত মনগড়া বানোয়াট কোনো কথা নয়। বরং ঘুম নিয়ে গবেষণা করাই যাদের অন্যতম কাজ সেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত এডিনবার্গ স্লিপ সেন্টারের গবেষকরা এবার তাদের দীর্ঘ গবেষণার ফল হিসেবে জানিয়েছেন ঘুম আনবার অমোঘ এই দাওয়াইয়ের কথা। গবেষকরা তাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে দেখেছেন যে, সাধারণত ঘুমের সময় মানুষের শরীর থেকে অধিক হারে তাপমাত্রা নিঃসৃত হয়। মূলত হাত ও পায়ের তালু এবং মুখমণ্ডল দিয়ে শরীরের ভেতরের এই তাপ বাইরে বেরিয়ে যায়। কিন্তু এ সময় হাত-শরীর ও মুখমণ্ডলের সংস্পর্শে থাকা বালিশ বা আশপাশের পরিবেশ যদি ঠাণ্ডা না থাকে তাহলে শরীরের পক্ষেও দ্রুত তাপ হারানো কঠিন হয়ে পড়ে। আর এ প্রেক্ষাপটেই দারুণ কাজ করে ঠাণ্ডা বালিশের বিষয়টি। গবেষকরা বলছেন, ঠাণ্ডা বালিশ আমাদের মুখমণ্ডল ও ঘাড়ের অংশবিশেষ থেকে দ্রুত তাপ গ্রহণ করতে পারে বলে এই শীতলতা আরামদায়ক ঘুমের জন্য বেশ কাজে আসে। তবে এ জন্য তুলার বালিশ পানিতে ভেজানোর প্রয়োজন নেই, বরং ফ্রিজে কিংবা এসির বাতাসে রেখে এটিকে ঠাণ্ডা করা যেতে পারে। ঠিক একইভাবে শীতল পরিবেশ নিশ্চিত করার জন্য গবেষকরা সুতার তৈরি বিছানার চাদর এবং ফোম বা সিনথেটিকের তোষক ও ম্যাট্রেসের পরিবর্তে তুলার আচ্ছাদন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এ ছাড়া আরামদায়ক ঘুমের জন্য দ্রুত শরীরের তাপ কমাতে সাহায্য করে এমন সিল্ক বা সুতির ঢিলেঢালা পোশাকও দারুণ কার্যকর বলে মত প্রকাশ করেছেন এডিনবার্গ স্লিপ সেন্টারের এই গবেষকরা।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV