Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন কমিশন গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: November 1, 2018 | 5:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে গত ২৯ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সল। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আশিক মাহমুদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. শওকত আলী, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু ও প্রফেসর কাজী ইসমাঈল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর নুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি প্রফেসর সোলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কায়সার সরদার, মোহাম্মদ খালিদ প্রমুখ। ৩১ ডিসেম্বর ২০১৮ বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়, যাতে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর নুরুল ইসলাম এবং অপর দুইজন কমিশনার হলেন সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু ও প্রফেসর কাজী ইসমাঈল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ