চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের পাল্টা গঠিত নির্বাচন কমিশনের শপথ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের পাল্টা গঠিত নির্বাচন কমিশন গত রোববার বিকাল ৫টায় সমিতি ভবনের সামনে শপথ নিয়েছে। চট্টগ্রাম সমিতির একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কার্যকরি পরিষদ মনোনীত পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে হাসান চৌধুরীকে। তাদের মধ্যে হাসান চৌধুরী, আবু তালেব চৌধুরী চান্দু ও অ্যাডভোকেট নিজাম উদ্দীনের শপথ অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের পরিচালনায় কমিশনারদের শপথ বাক্য পড়ান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর। নির্বাচন কমিশনের সদস্য সৈয়দ মুর্শেদ রেজভী চৌধুরী ছুটিতে বাংলাদেশে এবং আরেক সদস্য নাছির উদ্দীন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শপথ পরবর্তীতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহাজাহান মাহমুদসহ মোট নয়জনকে সমঝোতার ভিওিতে ২০২০ সালের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়। শাহজাহান মাহমুদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা ছাড়া তেমন কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাই গত ২৭ মার্চ শনিবার ব্রুকলিনে বিশেষ সাধারণ সভায় উপস্থিত শতাধিক লোকের অনুরোধের পরিপ্রক্ষিতে নয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মাননীয় আদালতের নিষেধাজ্ঞার কারনে সমিতি ভবনের ভিতরে শপথ অনুষ্ঠান করা সম্ভবপর হয়নি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরি পরিষদ সদস্যদ মাসুদ হোসেন সিরাজী, মহিউদ্দীন চৌধুরী খোকন, ইকবাল হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মদ মেসবাহ, মোহাম্মদ বকতিয়ার, কাজী শাখাওয়াত হোসেন আজম ও মাকসুদুল হক চৌধুরী।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








