Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

চাপ দিয়ে আমাকে গ্রামীণ থেকে সরানো যাবে না,আমার বর্তমান মেয়াদ সম্পূর্ণ বৈধ:ড.ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: February 17, 2011 | 11:55 PM

ইউএসএনিউজ ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছি একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে। এ ব্যাংক পরিচালিত হয় কিছু বিশেষ বিধিমালা অনুযায়ী। সে অনুযায়ী (গ্রামীণ ব্যাংকের) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আমার বর্তমান মেয়াদ সম্পূর্ণ বৈধ।কোনো চাপের মুখেই তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো যাবে না।ব্যাংকে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নেতৃত্বের পরিবর্তন ঘটাতে হবে অত্যন্ত সতর্কভাবে।গতকাল বার্তা সংস্থা এএফপিকে এক ই-মেইল বার্তায় তিনি বলেন,'(গ্রামীণ ব্যাংকের) বোর্ডে সরকারের তিনজন প্রতিনিধি রয়েছেন। তারাও সর্বসম্মতভাবে এসব বিধি অনুমোদন করেছেন।’ ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ৭০ বছর বয়সী ড. ইউনূস বলেন, সরকার চাপ প্রয়োগ করে তাকে তার প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংক থেকে সরাতে পারবে না। তিনি বলেন, ৮০ লক্ষাধিক ঋণগ্রহীতার কাছে ব্যাপক জনপ্রিয় এ ব্যাংকে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নেতৃত্বের পরিবর্তন ঘটাতে হবে অত্যন্ত সতর্কভাবে। গ্রাহকের সবাই এ ব্যাংকের অন্যতম অংশীদার। ই-মেইল বার্তায় ড. ইউনূস বলেন, ‘সময় এলে যে কোনো প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং ভেতর-বাইরের অংশীদারদের সমর্থন নিয়ে। যেন এটা নিশ্চিত থাকে যে, দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে আমাদের মিশন সম্পন্ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সোমবার ড. ইউনূসকে তার বিরুদ্ধে তদন্ত চলা অবস্থায় গ্রামীণ ব্যাংক থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
অর্থমন্ত্রী বিবিসিকে বলেন, বিধি অনুযায়ী বেসরকারি ব্যাংকের নির্বাহীদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। কাজেই ড. ইউনূসকে এখনই গ্রামীণ ব্যাংক ছাড়তে হবে। কারণ তার বয়স অবসরের বয়সসীমার চেয়েও ৫ বছর বেশি। অর্থমন্ত্রী বিবিসিকে আরও বলেন ড. ইউনূসের ব্যাপারে সরকারের পদক্ষেপ মোটেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।
গত ডিসেম্বরে নরওয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে ‘ক্ষুদ্রঋণের ফাঁদে’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রচারিত হওয়ার পর থেকেই ড. ইউনূসের ব্যাপারে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই প্রামাণ্যচিত্রে বলা হয়, ড. ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে তার অন্য একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ টাকা সরিয়েছেন। এ নিয়ে সরকারিভাবে তদন্তও শুরু হয়েছে। তবে গ্রামীণ ব্যাংক এ অভিযোগ অস্বীকার করে। পরে নরওয়ে সরকার এক বিবৃতিতে জানায়, বিষয়টি আগেই মীমাংসা হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে অভিযোগ করেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে ব্যক্তিগত সম্পদ মনে করেন এবং এ ব্যাংকের মাধ্যমে গরিবের রক্ত চুষে খাওয়া হচ্ছে। এরপর থেকে বাংলাদেশের তিনটি স্থানে দায়ের হওয়া মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি হয়।
ড. ইউনূসের পক্ষে আন্তর্জাতিক উদ্যোগ:গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাকে রাজনৈতিক হিসেবে অভিহিত করেছেন সাবেক আইরিশ প্রেসিডেন্ট মেরি রবিনসনের নেতৃত্বাধীন কয়েক আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বেসরকারি সংগঠনের সমন্বয়ের গঠিত ‘ফ্রেন্ডস অব গ্রামীণ’ নামে একটি আন্তর্জাতিক সংস্থা। নবগঠিত এ সংস্থা বুধবার প্যারিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানায়, অধ্যাপক ইউনূস ও তার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে_ এর প্রতিবাদ জানাতেই তারা সংগঠনটি তৈরি করেছেন। ক্ষুদ্রঋণ বিষয়ক ওয়েবসাইট মাইক্রো ফাইন্যান্স ফোকাস সূত্রে জানা গেছে, ফ্রেন্ডস অব গ্রামীণ গত ১১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। ৫০টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তিকে নিয়ে ফরাসি আইনের অধীনে সংস্থাটি গঠিত হয়। সভাপতির দায়িত্বে রয়েছেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরিন রবিনসন। কমিটিতে আরও রয়েছেন ভারতের সাবেক প্রধান বিচারপতি জগদীশ শরণ ভার্মা, বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস ডি উলফেনসন প্রমুখ। ফ্রেন্ডস অব গ্রামীণের বিবৃতিতে মেরি রবিনসন বলেন, তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে ড. ইউনূসের সম্মান ও গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা রক্ষার উদ্যোগ নেওয়া।ফ্রেন্ডস অব গ্রামীণের বিজ্ঞপ্তির ভিত্তিতে বিবিসি জানায়, সংস্থার মূল উদ্দেশ্য ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ড আরও উৎসাহিত করা। সে দৃষ্টিকোণ থেকেই তারা গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী সংস্থাগুলোর কর্মকাণ্ডে আরও উৎসাহ দিতে আগ্রহী।
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV