Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

চার বছর বয়সী বাংলাদেশী বালকের আইনস্টাইন খেতাব

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: August 5, 2016 | 11:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: চার বছর বয়সী বাংলাদেশী বালক আইজাক আইনস্টাইন খেতাব পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের বাংলাদেশী শিক্ষক রাশিদুল বারীর ছোট ছেলে আইজাক মাত্র চার বছর বয়সেই দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নজর কেড়েছেন। এত অল্প বয়সেই গণিত ও পদার্থবিজ্ঞানের ওপর অসাধারণ দখলের কারণে ইতিমধ্যেই ‘চার বছর বয়সী আইনস্টাইন’ খেতাব পেয়েছে আইজাক। তার প্রতিভায় মুগ্ধ হয়ে আমেরিকায় অধ্যাপনারত বাংলাদেশেরই আরেকজন অধ্যাপক মাহফুজুর রহমান বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনীকার আইজাক আসিমভের নামানুসারে ছেলের নাম রাখার প্রস্তাব দেন রাশিদুল বারীকে। তার পরামর্শে রাশিদুল বারী ছেলের নাম রাখেন আইজাক।
বাংলাদেশী আমেরিকান চার বছর বয়সী আইজাকের প্রতিভা অমেরিকায় সাড়া ফেলে দিয়েছে। দেশটির খ্যাতনামা অধ্যাপকরা আইজাকের প্রতিভার প্রশংসা করেছেন এবং তাকে ‘ভবিষ্যৎ বিশ্বের জন্য বড় সম্পদ’ হিসেবে উল্লেখ করেছেন। হাফিংটন পোস্ট, ফিনান্সিয়াল এক্সপ্রেসসহ অনেক সংবাদমাধ্যমেই আইজাককে নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে। রাশিদুল বারী জানিয়েছেন, আমেরিকার একটি জনপ্রিয় টেলিভিশনে কয়েকদিনের মধ্যেই আইজাককে নিয়ে একটি অনুষ্ঠান প্রচার হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV