Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

চিকিৎসাসেবাও দেবে গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: September 5, 2014 | 5:32 PM

.নানা ধরনের সেবা চালুর পর এবার চিকিৎসাসেবায় নামতে যাচ্ছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এর ফলে শুধু প্রযুক্তি সেবাতেই সীমাবদ্ধ থাকছে না গুগল। চিকিৎসাসেবায় সবার আগে বৃদ্ধ ব্যক্তিদের পাশে দাঁড়াতে শুরু হচ্ছে গুগলের ‘কেলিকো’ নামের প্রকল্প। ইতিমধ্যে শুধু চিকিৎসাসেবা দেওয়ার জন্য এই নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়েছে। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে দেওয়া এক পোস্টে ল্যারি জানিয়েছেন, সামাজিক যোগাযোগে ছবি শেয়ার আর প্রযুক্তিগত সুবিধা ছাড়াও কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাপন উন্নত করা যেতে পারে, তার জন্যই কাজ করবে কেলিকো। শুরুতে শুধু বার্ধক্যজনিত বিভিন্ন দিক ও রোগ নিয়ে কাজ করবে কেলিকো। পরবর্তী সময়ে অন্যান্য চিকিৎসাসেবা নিয়েও কাজ শুরু করা হবে বলে জানিয়েছে গুগল। এতে শুধু চিকিৎসাই নয়, গবেষণা এবং উন্নয়নের কাজও চলবে।
বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন রোগের থেরাপি নিয়ে যেমন কাজ হবে, তেমনি থেরাপিগুলো সবার কাছে পৌঁছে দিতে পর্যাপ্ত বিপণনব্যবস্থা করবে এই প্রতিষ্ঠান। এ জন্য অ্যাবভিই নামের একটি বায়োফার্মাসিউটিক্যাল গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে গুগলের যৌথভাবে কাজ করার কথাও জানা গেছে। বাস্তবে গুগল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে। বয়স্ক ব্যক্তিদের রোগ এবং এ-সংক্রান্ত থেরাপি ও নতুন ওষুধ আবিষ্কার করতে প্রায় ১৫০ কোটি ডলারও বিনিয়োগ করা হবে। কেলিকোর পরিচালনায় থাকছেন জিনেনটেকের সাবেক চেয়ারম্যান লেভিনসন ও সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাল ভি ব্যারন। গুগলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে কাজী আলম/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV