নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব উত্তর আমেরিকার মনোনয়ন পত্র বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইর্য়ক: নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব উত্তর আমেরিকা আসন্ন নির্বাচনে প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্র বিতরণ করেছে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসীল অনুযায়ী গত শনি ও রবিবার বিপুল পরিমাণ মনোনয়ন পত্র বিক্রয় করেন নির্বাচনে অংশগ্রহণের প্রার্থীদের মাঝে।

জ্যাকসন হাইট্সের পালকি পার্টি সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাছান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু ও নির্বাচন কমিশনার এডভোকেট নিজাম উদ্দিন আহমেদের উপস্থিতিতে শনিবার ২৫টি মনোনয়ন পত্র ক্রয় করেন মীর কাদের রাসেল। এছাড়া মহিউদ্দিন চৌধুরী খোকন ১টি, আবুল কাসেম (চট্টলা) ১টি, মাসুদ সিরাজী ২টি, অদুদ ১টি, আবু তাজের ২টি, মনির আহমেদ ২টি মনোনয়ন পত্র ক্রয় করেন।

আগামী ৩০ শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ ও গণমুখী নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন। প্রবাসী চট্টগ্রামবাসীর আশার সেই চট্টগ্রাম সমিতি আবার প্রাণবন্ত হয়ে উঠবে। করোনা ১৯ কে জয় করে আবার সেই ঐতিহ্যবাহী বার্ষিক বনভোজন, বৈশাখী মেলা, জাতীয় সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সমিতি ভবনে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








