চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ : মার্কিন ডলারের বিপরীতে চীনের ইউয়ান সর্বনিম্ন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দি পিপলস ব্যাংক অব চায়না বৃহস্পতিবার প্রতি এক মার্কিন ডলারের বিপরীতে ৬.৯৬৭০ ইউয়ান লেনদেন করেছে। ডলারের তুলনায় ইউয়ানের মূল্য কমেছে এদিন শূন্য দশমিক ২৮ শতাংশ। ২০০৮ সালের পর ডলারের বিপরীতে ইউয়ানের এ দরই সর্বনিম্ন। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে এবং এতে ইউয়ানের তুলনায় ডলার ক্রমশঃ শক্তিশালী হয়ে উঠছে। স্পুটনিক
গত বুধবার প্রতি ডলারের বিপরীতে ইউয়ান হাতবদল হয় ৬.৯৬৪৬ যা ছিল গত ১০ বছরে সর্বনিম্ন হার। তার আগের দিন বুধবার ইউয়ানের দর ছিল ডলারের বিপরীতে ৬.৯৫৭৪। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্ভাবনা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ২০০৮ সালের ২১ মে ডলারের তুলনায় ইউয়ানের মূল্য ছিল ৬.৯৬। তখন থেকে চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালের আগস্ট পর্যন্ত ইউয়ানের দর তিনবার কমায়। পরের বছর ইউয়ানের দর ডলারের তুলনায় আরো তিনবার কমে। চীনের রফতানি বৃদ্ধি করার জন্যেই ডলারের তুলনায় ইউয়ানের মূল্য কমানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম তার দেশে চীনা পণ্যের ওপর ৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত শুল্ক আরোপের পর চীনও কয়েক দফা মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!