Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চুরাশিয়ান আনন্দ আড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: October 6, 2022 | 5:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কৈশোরের স্কুলের সাথীদের নিয়ে এস.এস.সি ’৮৪ ব্যাচ এর বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো “চুরাশিয়ান আনন্দ আড্ডা”গত ২ অক্টোবর ২০২২ রোববার নিউইয়র্কের কুইন্সের পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেলো এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকা-র দিনব‍্যাপী আড্ডা।

রাব্বী সৈয়দ ও ইয়াসমিন ইদ্রিসীর যৌথ সঞ্চালনায় আড্ডার শুরুতেই বক্তব্য রাখেন এস.এস.সি ’৮৪ -নর্থ আমেরিকা-র প্রতিষ্ঠাতা ও এডমিন শামস্‌ চৌধুরী রুশো। তিনি তার বক্তব্যে বলেন- কেন চুরাশিয়ানদের একত্রিত করে এই আয়োজন করেছেন। চুরাশিয়ানদের ভবিষ্যত পরিকল্পনার কথাও জানান। সবাইকে নিয়ে আরো বড় পরিসরে কিভাবে আরো সফল আয়োজন করা যায়, সেই কথাও উঠে আসে তার বক্তব্যে।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা চুরাশিয়ানদের এই মিলনমেলায় সতীর্থরা একজন আরেকজনকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। সকলে যেনো তাদের শৈশব ফিরে পেলেন, নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে সবাই ফিরে গেলেন তাদের সোনালী অতীতে

পরিচিতি পর্বের পর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগ তাড়িত হয়ে পড়েন। স্ব-প্রণোদিতভাবে ফান-গেইমে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরো আকর্ষনীয় করে তোলেন। নির্ধারিত শিল্পীর গান ছাড়াও কৌতুকআবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন চুরাশিয়ানরা। চুরাশিয়ানদের গর্ব প্রতিভাবান শিল্পী হাসান মাহমুদ ও ঝুলন সেন তাদের অনবদ্য গান পরিবেশনের মাধ্যমে সকলকে মুগ্ধ করেন। ইয়াসমিন ইদ্রিসী-র উপস্থাপনাগানআবৃত্তি ও নৃত্যসহ বহুমুখী প্রতিভায় সকলে চমকিত হন।

সবশেষে কেক কেটে পেনসিলভেনিয়া  অঙ্গরাজ্য থেকে আগত কামরুন্নাহারের জন্মদিন পালন করা হয়। আনন্দঘন মুহূর্তের রেশ নিয়ে সকলে বাড়ি ফিরেন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV