স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ অনুসারিদের ফোবানা সম্মেলন কানাডার টরেন্টোতে ১-৩ সেপ্টেম্বর (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ অনুসারিদের ফোবানা সম্মেলন কানাডার টরেন্টোতে ১-৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে ফোবানা একাংশের সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গিয়াস আহমেদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ ব্যাড এলিমেন্টদের ফোবানা থেকে বের করে দেবার ইঙ্গিত দেন। এদের মধ্যে রয়েছেন আলী ইমাম শিকদার ও কাজি আজম। সংগঠনের স্টিয়ারিং কমিটির সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
গত শনিবার জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. খন্দকার মাসুদুর রহমান, হাসানুজামান হাসান, কাজি তোফায়েল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, কাজী এলিন রহমান, মফিজ ভূইয়া রুমি, জাহাজ্ঞীর আলম, শাহাদত হোসেন রাজু, নাজমুল আলম শ্যামল প্রমুখ।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ গাডর্স নিয়ে কাজ করতে পারেন না। তিনি মোহাম্মদ হোসেন, কাজি আজম ও আলী ইমামদের হাতে বন্দী। এই ৩ জনের কারনেই ফোবানা নিয়ে সমস্যা হচ্ছে। তিনি ফোবানা নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন সংবাদ সম্মেলনে।
১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টো শহরের শেরাটন হোটেলে আরেকটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এটির সাথে শাহ নেওয়াজদের সম্মেলনের কোন সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন, শাহ নেওয়াজদের সাথে মিলে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে। সবশেষে টরেন্টোতে একটি ফোবানা হলেও হতে পারে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








