ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের প্রকাশনা উপলক্ষে আনন্দ আড্ডা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট-এর স্কুল অব বিজনেস বিভাগের ডিন, লেখক প্রফেসর হারুনুর রশীদ বলেছেন, সুফিয়ান আহমদ চৌধুরী সাহিত্য জগতের একজন সফল মানুষ। তিনি ছড়ার পাশাপাশি গল্পেও কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছেন। গল্পে যে সব উপাদান থাকার কথা এর সবগুলোই তাঁর গল্পের বই ‘স্বপ্নের ফেরিওয়ালা ও ‘রাজার চোখে বানের পানি’এ বিদ্যমান। তার লেখনিতে সমাজের অসংঙ্গতি সহ ফুটে উঠে সামাজিক নানা চারিত্র্য। তিনি দীর্ঘদিন থেকে সিলেট সহ দেশে ছড়াশিল্পে অনন্য ভূমিকা রেখে চলেছেন। প্রবাসে থেকেও তিনি যেভাবে লেখালেখি করছেন তা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমার বিশ্বাস ছড়াকার সুফিয়ান চৌধুরী তার এই চর্চা অব্যাহতভাবে চালিয়ে যাবেন। নতুন প্রজন্মের জন্য তিনি এক দৃষ্টান্ত হয়ে থাকবেন।

তিনি ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে এবং স্বদেশ ফোরাম ও ছড়া পরিষদ সিলেট এর সহযোগিতায় সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আনন্দআড্ডায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে আনন্দআড্ডায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক লেখক আব্দুর রশিদ চৌধুরী।
ছড়াকার রানা কুমার সিংহ ও এম আলী হোসাইন এর যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. আলাউদ্দিন তালুকদার। মঞ্চে আরো ছিলেন ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল ও বিশিষ্ট ছড়াকার যুক্তরাষ্ট্র প্রবাসী রনক আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন এবং আলোচনা ও লেখা পাঠে অংশ নেন হৃষীকেশ রায় শংকর, সনতু চৌধুরী, বাবুল আহমদ, শাহাদাত বখত শাহেদ, অজিত রায় ভজন, প্রণবকান্তি দেব, জান্নাত আরা খান পান্না, রাহনুমা শাব্বীর চৌধুরী, সেনুয়ারা আক্তার চিনু, অমিতা বর্ধন, বিমল কর, ধ্রুব গৌতম, ডা. হারুন রশিদ শিকদার, মোহাম্মদ নুরুল ইসলাম, চন্দ্রশেখর দেব, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ, বিমান বিহারী বিশ্বাস, আশরাফ মো. উজায়ের, মো. জহিরুল হক, শাওন সরকার, আতাউর রহমান, সাদির হোসাইন, জুবের আহমদ সার্জন, শিপারা বেগম, কয়েছ আহমদ সাগর, মো. রিপন মিয়া, রওনক আহমদ এনাম, জসিম হাসান রাফি, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, নাহিদা নার্গিস, অঞ্জন কুমার পাল, দুলাল হোসেন, সুয়েজ হোসেন, জাকির হোসেন, ফাতেহা বেগম ও স্নেহা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল