Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ছবি তুলে ক্যামেরা থেকেই ইন্টারনেটে!

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: August 6, 2013 | 3:59 PM

বিশেষ সুবিধার ওয়াইফাই ক্যামেরাবিশেষ সুবিধার ওয়াইফাই ক্যামেরা I এবার ছবি তুলে আলাদাভাবে তা ইন্টারনেটে পাঠানোর দরকার নেই। বরং ছবি তুলে ক্যামেরা থেকেই সরাসরি ইন্টারনেটে প্রকাশ করা যাবে। সম্প্রতি এমন একটি ওয়াই-ফাই প্রযুক্তির ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। স্যামসাং ডব্লিউবি২৫০এফ মডেলের এ ক্যামেরায় ছবি তুললে সেটি এভারনোট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ছবিগুলো যেমন ক্লাউডে সংরক্ষণ করা যাবে, তেমনি সরাসরি ইন্টারনেটে প্রকাশ করা যাবে। ছবি সংরক্ষণ করা এবং নোট করার এভারনোট এবার স্যামসাং নিজেই চালু করবে। অনলাইনে তথ্য সংরক্ষণ ও শেয়ার করার জনপ্রিয় অ্যাপস এভারনোট অ্যাপসটি ক্যামেরায় নামিয়ে নিলেই বাকি কাজটুকু করা যাবে। অর্থাৎ, ছবি তোলার পর ব্যবহারকারী ওয়াইফাইয়ের মাধ্যমে ক্লাউড স্টোরেজে ছবি, লেখা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও শেয়ার করতে পারবেন। আর পুরো কাজটির ক্ষেত্রে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কাজটি করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীকে ছবি সংরক্ষণ কিংবা ইন্টারনেটে প্রকাশের ক্ষেত্রে আলাদা করে আর সমস্যায় পড়তে হবে না।
স্যামসাংয়ের একজন মুখপাত্র জানান, উন্নত প্রযুক্তি, উচ্চ রেজ্যুলেশন ও বেশি মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ইন্টারনেট-সুবিধা যুক্ত করে নতুন কিছু দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে স্যামসাং। এরই অংশ হিসেবে নতুন এই ক্যামেরা তৈরি করা হচ্ছে। নতুন এই ক্যামেরাটির দাম পড়বে ২৫০ ডলার। —ম্যাশএবল অবলম্বনে কাজী আলম/প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV