ছাতক সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি জলিল, সাধারণ সস্পাদক মানিক
ইউএসএ নিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রে সাধারণ সভা, নির্বাচন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে গত ১২ অক্টেবর রোববার সন্ধ্যায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।

ছাতক সমিতির সভাপতি এস এম জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক আহমদের পরিচালনায় এ সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার আফতাব আলী, নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব, সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলহাজ্ব রশিদ আহমেদ, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: ইমাজ উদ্দিন।
সভায় এস এম জলিলকে সভাপতি এবং মানিক আহমদকে সাধারণ সস্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার আফতাব আলী।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি মো: আবদুল খালেক ও মাসুক মিয়া, সহ সাধারণ সম্পাদক মো: ফজলুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: হারুন ইসলাম, সাংগঠনিক জনাথন চৌধুরী, ক্রিড়া সম্পাদক আজর উদ্দিন, শিক্ষা সম্পাদক রইছ আলী, প্রচার সম্পাদক ইমাদ আলী, ধর্ম সম্পাদক আ: ইসলাম, দপ্তর সম্পাদক শুকুর আলী, মহিলা সম্পাদক নাহিদা আলী, কার্যকরী সদস্য ইকবাল আহমেদ মাহবুব ও জোসেফ চৌধুরী।
পরে প্রধান নির্বাচন কমিশনার আফতাব আলী সমিতির নব নির্বাচিত সভাপতি এস এম জলিলকে শপথ বাক্য পাঠ করান। সভাপতি এস এম জলিল কমিটির বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতি এস এম জলিল ও নব নির্বাচিত সাধারণ নস্পাদক মানিক আহমদসহ নয়া কমিটির অন্যান্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
নব নির্বাচিতরা তাদের নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ছাতক সমিতি সুনাম অক্ষুন্ন রাখার জন্য ছাতকবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নিউইয়র্কে রাসুল (সা.), হজ ও তাবলিগ জামাত সম্পর্কে দেয়া অশ্লীল ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় বিপুল সংখ্যক প্রবাসী ছাতকবাসী উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!