ছাত্রদল নেতা হাবিবকে গুলি করে হত্যার চেষ্টায় যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদকের নিন্দা ও প্রতিবাদ
নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রশিদ হাবিবকে সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ।তিনি এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকারের আমলে কারো জীবনের নিরাপত্তা নেই। আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। তিনি হাবিব হত্যার চেষ্টায় জড়িত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। উল্লেখ্য, অস্রধারী সন্ত্রাসীরা গত ৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে রাজধানী ঢাকার শান্তিনগরে হাবিবুর রশিদ হাবিবকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি চালিয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ল্যাব এইডে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








