ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে স্বদেশ ফোরাম’র আড্ডা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে। মননশীল চিন্তা-চেতনায় সমাজকে কিছু দেওয়ার লক্ষ্যেই কাজ করে যায় সৃষ্টিশীল মানুষ। সুফিয়ান আহমদ চৌধুরী নিজেই একজন সৃষ্টিশীল মানুষ। সুদূর প্রবাসের কঠিন জীবন যাপন করেও দেশ মাতৃকার টানে মা-মাটি-মাতৃভাষা তাঁর ধ্যান-জ্ঞান-স্বপ্ন। কর্মবীর সুফিয়ান আহমদ চৌধুরী বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে সচেষ্ট থাকেন।
বিশিষ্ট ছড়াকার-সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্তরঙ্গ আড্ডায় আলোচকরা উপরোক্ত কথাগুলো বলেন। নিউইয়র্ক এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম এর আয়োজনে অন্তরঙ্গ আড্ডা গত ১৭ জুলাই মঙ্গলবার বিকেলে জ্যাকসন হাইটস এর স্কলাসটিকা টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বদেশ ফোরাম এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য।
অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী, স্কলাসটিকা টিউটোরিয়ালের পরিচালক রেজা রশিদ। কবি আবুল বাশার এর উপস্থাপনায় আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন এডভোকেট এমাদ উদ্দিন, সৈয়দ মুজিবুর রহমান, রাজিউল ইসলাম, সৈয়দ আশরাফ, আবুল কাশেম, রেদওয়ান জুয়েল, পারভীন বানু, কাজী জামান, আব্দুল জলিল, বাসিরুল আলম পার্থ প্রমুখ। সুফিয়ান আহমদ চৌধুরী সকলকে শুভেচ্ছা জানান এবং আগামী পথ চলায় সকলের দোয়া চান। অন্তরঙ্গ আড্ডায় সুফিয়ান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আড্ডা শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!