Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

জঙ্গি ধরতে সহায়তাকারী বাংলাদেশি-মার্কিনের পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: October 23, 2012 | 5:27 PM

 অনলাইন ডেস্ক : নিউইয়র্ক পুলিশ বাহিনীর সোর্সের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। পুলিশের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, ওই সোর্সের দায়িত্ব ছিল সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা। তাঁদের কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন কি না, তা খতিয়ে দেখা। পুলিশ সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রে গোয়েন্দা ফাঁদে পা দিয়ে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের তদন্তের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না।
পুলিশ সূত্র জানায়, ২ অক্টোবর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ১৯ বছর বয়সী ওই সোর্স। এক ফেসবুক বার্তায় তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে প্রতারণা করতে করতে আমি ক্লান্ত। সত্যি বলতে, ভেবেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি আমি। কিন্তু বাস্তবতা হলো, এটা তা নয়। যা করেছি, সবই অর্থের জন্য করেছি।’
রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই সোর্সকে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছিল। তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে তিনি এ কাজে জড়িয়েছিলেন, তা জানা সম্ভব হয়নি। ওই সোর্সের নাম বা তাঁর সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি নিউইয়র্ক পুলিশ সূত্র।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ১৭ অক্টোবর নিউইয়র্কে ছদ্মবেশী এফবিআই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন বাংলাদেশি যুবক রেজওয়ানুল।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে বিদেশি বংশোদ্ভূতদের ব্যবহার করে থাকে নিউইয়র্ক পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের উপকমিশনার পল ব্রাউনি জানিয়েছেন, পুলিশ বিভাগে যোগ দিতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হয়। তবে শতকরা ২০ ভাগ সদস্য নিয়োগ করা হয় বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মধ্য থেকে। তিনি বলেন, ‘আমাদের বাহিনীর একটা অংশ বিদেশি বংশোদ্ভূত, যাদের মাতৃভাষা উর্দু, আরবি বা অন্য কিছু।’প্রথম আলো

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV