Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জঙ্গীঁ হেফাজত হটাও, ধর্ম দেশ বাঁচাও – আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: April 22, 2021 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মহান স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্রকরে হেফাজতের অগ্নিসংযোগ ভাংচুর, অরাজকতা ও সন্ত্রাসের নিন্দায় গত ১২ই এপ্রিল নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবারবাড়ি হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে “সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা” অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ, কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু তালেব চান্দু, কার্যকরী সদস্য মুহাম্মদ নাজিমুদ্দীন, আব্দুল করীম ফয়েজ, মুহাম্মদ আবদুর রহীম প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশ সরকারের নিকট জঙ্গীঁ হেফাজতকে সন্ত্রাস, ভংচুর ও অগ্নি সংযোগের করণে আইনের আওতায় আনার দাবী জানান। সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারকে রাষ্টীয় নিয়ন্ত্রণহীন দেওবন্দী কওমী মাদ্রাসাকে রাষ্ট্রীয় মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আওতায় এনে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান। সাধারণ জনগণকে সকল প্রকার উগ্রবাদ সন্তাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের ব্যাপারে সচেতন হওয়ারও আহ্বান জানান। প্রতিবাদ সভায় বক্তাগণ চীনের উইঘুর, মিয়ানমারের আরাকান, ভারতের কাশ্মীর, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন ও ইয়েমেনে মুসলিম হত্যা উচ্ছেদ ও নির্যাতন বন্ধে বিশ^ জনমত গড়ে তোলার আহ্বান জানান। প্রতিবাদ সভায় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ আমন্ত্রণের নিন্দা জানিয়ে বলা হয়, নরেন্দ মোদী গুজরাটে মুসলিম গণহত্যা, কাশ্মীরের স্বায়ত্ব শাসন বাতিল এবং ঘজঈ ও ঈঅঅ এর মাধ্যমে সাম্প্রদায়িক হানাহানি সহ বিভিন্ন কার্যক্রমে জড়িত যা বাংলাদেশের অস্তিত্বের প্রতি হুমকি স্বরুপ।
সভায় রমাদানকে স্বাগত জানিয়ে এবং চলমান করোনার ভয়াল পরিস্থিতি থেকে বিশ্ব মানবতার মুক্তি কামনায় আল্লাহর নিকট বিশেষ মুনাজাত পাঠ করা হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV