জনগণের কল্যাণেই জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই- নিউইয়র্কে রাষ্ট্রপতি আবদুল হামিদ
ইউএসএনিউজঅনলাইন.কম : ‘রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বলেছেন, আমার এক পা কবরে, আমি দেশ ও জনগণের কল্যানেই জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়োশন ইউএসএ ইনক্ আয়োজিত সংবর্ধনা সভায় মো: আব্দুল হামিদ একথা বলেন।
তিনি আরো বলেন, সংসদীয় পদ্ধতির সরকারে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তবু আমি সাধ্য মোতাবেক আমার এলাকার উন্নয়নে কাজ করছি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে উডসাইডস্থ গুলশান টেরেসে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের সম্মানে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্ম্দ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন, শাহীনুর করিম খান। সভা পরিচালনা করেন সুজন।
রাষ্ট্রপতি তার বক্তব্যে প্রবাসে দেশের ভাবমূুর্তি উজ্জ¦ল করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রবাসে সবাইকে বাংলাদেশের হয়ে এক সাথে কাজ করতে হবে।
প্রবাসে বাংলাদেশীদের অনেক সুনাম রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি সততা, নিষ্ঠা আর কাজের মাধ্যমে দেশের এই সুনাম অক্ষুন্ন রাখতে হবে। প্রবাসে থাকলেও মাতৃভূমিকে ভুলে না গিয়ে দেশের মানুষের জন্য কিছু করারও পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, দেশে স্বজনদের পাশে দাড়ানো, তাদের প্রতি সহযোগীতার হাত বাড়ানোও দেশর কাজ।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, তার সহধর্মীনি সেলিনা মোমেন, নিউইয়র্কে নিয়ুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়োশনের অন্যান্য নেতৃবৃন্দও সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan