Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা এখন নিউইয়র্কে : ঢালিউড আসর রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 2, 2019 | 11:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উত্তর আমেরিকার সব চেয়ে আলোচিত এবং তারকা উজ্জ্বল অনুষ্ঠান ঢালিউড ফ্লিম এন্ড মিউজিক এওয়ার্ডের জন্য সম্পুর্ণ প্রস্তুত নিউইয়র্কের জ্যামাইকার আমাজোরা হল। আগামী ৭ এপ্রিল রোববার অনুষ্ঠিতব্য ১৮তম ঢালিউড এওয়ার্ডকে ঘিরে নিউইয়র্কসহ প্রায় সব রাজ্যের প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। ঢালিউড ফ্লিম এন্ড মিউজিক এওয়ার্ডের আয়োজক প্রতিষ্ঠান শো-টাইম মিউজিক এন্ড প্লে এ আসরকে স্মরণিয় করে রাখতে সব ধরেনের উদ্যোগ গ্রহণ করেছে। আসন্ন ঢালিউডের সেরা আকর্ষণ বলিউড কাপানো বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওন তার দল নিয়ে নিউইয়র্ক পৌঁছাবেন ৫ এপ্রিল শুক্রবার। বহু প্রতিক্ষিত এ আসরে যোগ দিতে ইতোমধ্যে নিউইয়র্ক অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন, অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন, অভিনেতা ও পরিচালক জাহিদ হাসান, অভিনেতা আরফান আহমেদ, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ, অভিনেত্রী ও মডেল পিয়া বিপাশা, অভিনেতা সাজু খাদেম।

৪ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা থেকে উড়ে আসছেন সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মোস্তাফা, অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান, অভিনেতা মিশা সওদাগর, অভিনেত্রী শিরিন শিলা, মিস বাংলাদেশ ২০১৮ নিশা সাওলা, উপস্থাপিকা পায়েল, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা, অভিনেতা সজল, ইমন, সংগীতশিল্পী তানভীর তারেক, জনপ্রিয় টকশো উপস্থাপক নাভেদ মাহমদ্। এমপি ও অভিনেতা আকবর হোসেন ফারুক আসরে যোগ দেয়ার কথা থাকলেও পায়ে ব্যাথা পাওয়ায় তিনি যোগ দিতে পারছেন না।
শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, এবার বাংলাদেশের ৩৫ জন এবং প্রবাসের ৫জন মিলে মোট ৪০ জনকে দেয়া হবে ঢালিউড ফ্লিম এন্ড মিউজিক এওয়ার্ড ২০১৮। এসব এওয়ার্ড দেয়া হবে পাঠকদের জরিপের উপর ভিত্তি করে।

তিনি বলেন, ৭ এপ্রিল রোববার ঢালিউড এওয়ার্ডের পরদিন ৮ এপ্রিল সোমবার ঢালিউডে অংশ নেয়া শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্টদের সৌজন্য এক জমকালো নৈশভোজের আয়োজন করা হবে। প্রতি বছরের মত এবারও ঢালিউড এওয়ার্ড অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টায়। বিকাল ৫ টা থেকে আমাজোরা হলের প্রবেশ পথে পাওয়া যাবে ঢালিউডের টিকিট।

আলমগীর খান আলম জানান, আমাজোরা হলের দুই হাজার আসন যাতে পরিপূর্ণ হয় সে লক্ষেই কাজ চলছে। ইতোমধ্যে ৩০ ডলার, ৭৫ ডলার ও সিআইপি টিকিটি শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র ৫০ ডলার, ১০০ ডলার ও ভিআইপি টিকিট পাওয়া যাবে।
আলমগীর খান আলম আরো বলেন, এবারের ঢালিউডর আসর যাতে তারায় তারায় আলোর নাচনে ভরপুর থাকে সে জন্য সব পদক্ষেপ নেয়া হয়েছে। চোক ধাঁধানো লাইট, এলইডি স্ক্রীন ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাতো আছেই, মধ্যরাত পর্যন্ত যাতে দর্শকরা আনন্দ করতে পারেন সেটির দিকে লক্ষ্য রাখা হবে সাধ্যের সবটুকু দিয়ে। থাকবে খাবার বাড়ি রেস্টুরেন্টের ফুডের স্টল।

আসন্ন ঢালিউড আসরের টাইটেল স্পন্সর: উৎসব গ্রুপ, বেলোজিনো পার্টি হল, চৌধুরী এন্ড ফার্নাজানি ল’ ফার্ম। পাওয়ার্ড বাই শিফট ভিশন। গ্র্যান্ড স্পন্সর ক্যাসেল হিল মেডিকেল এন্ড পিপলএন্ডটেক, নাসরিন কে আহমেদ, আইকন স্পন্সর এনওআই ইন্সুরেন্স, এলাইড মর্টগেজ, আফার বকস এটর্ণী এর্ট ল’, ইত্যাদি, মার্কস হোম কেয়ার, মঈনুল ইসলাম ও মেগা হোম রিয়েলিটি, এটর্ণী মঈন চৌধুরী, নুহাশ রিয়েলিটি, কারওয়ান বাজার সুপার মার্কেট, ওয়েল কেয়ার, ওয়ার্ল্ডস ট্যুর এন্ড ট্রাভেল, রিয়েলেটর নুরুল আজিম, ডা. চৌধুরী সারওয়ার হাসান এমডি, সমাজ সেবক এম আজিজ, ফাস্টটেক মোবাইলিটি, সাইমন মাল্টি সার্ভিসেস, সেলিম বিরিয়ানি এন্ড কাবাব হাউজ, বম্বে ভিডিও, ফোমা, সারাহ কেয়ার ইউএসএ, ইয়র্ক হোল্ডিং রিয়েলিটি, অথেনটিক অটোস, সিলেট মটরস, ডেরা, তারেক হাসান খান, মিরস, খাবার বাড়ি রেস্টুরেন্ট, পিসিরিসার্ড এন্ড সন্স, স্টার কাবাব জ্যামাইকা, এটর্ণী পেরি ডি সিলভার, ডা. বর্ণালী হাসান, ডা. মাহফুজ হাসান, মর্টগেজ অফিসার নাসির উদ্দিন এম লস্কর, হাসান জিলানী, মল্লিকা ওয়ারল্যাস, আটলার্ন্টিক ক্যাপিটেল, ইমিগ্র্যান্ট এডাল্ট কেয়ার, এক্টিভিস্ট ডিউক খান, এনওআইসি কমিউনিটি মেডিকেল কেয়ার, পিরান ফ্যাশন, বিলাল চৌধুরী, খানস টিউটোরিয়াল, পার্কচেস্টার ফার্মেসি, মোহাম্মদ তাহের, ফরিদ আলম, নিহার ফটোগ্রাফি, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন, ইয়াকুব এ খান সিপিএ, প্রিমিয়াম সুইটস, বিএ এক্সপ্রেস, এশিয়ান ড্রাইভিং, অভিজিত, স্টার ফার্ণিচার, রফিক আহমেদ, আহাদ এন্ড কোম্পানি, আবদুর রশিদ বাবু, ইউনাইটেড অটো রিপেয়ার, এটর্ণী সোমা সাইদ।

মিডিয়া পার্টনার এনটিভি, সময় টিভি, চ্যানেল আই, টিবিএন ২৪, সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক আজকাল ও বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা ও পরিচালক জাহিদ হাসান, ইরফান, সাজু খাদেম ও পায়েল। প্রসঙ্গত: ১৭ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। এবারের আয়োজনটি ১৮ তম। ভোটের মাধ্যমে বাংলাদেশের সিনেমা ও গানের সেরাদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। এই পুরস্কার অনুষ্ঠানের গত আয়োজনগুলোতে বলিউড থেকে শিল্পা শেঠি, কারিশমা কাপুর, রানী মুখার্জিসহ অনেক তারকাই অংশ নিয়েছেন। এবার অনুষ্ঠানের বাড়তি চমক বলিউডের সানি লিওনি।

আলমগীর খান বলেন, মধ্যে বেশ কয়েক বছর বলিউডের কোনো তারকাকে অনুষ্ঠানে রাখা হয়নি। এবার একটু ভিন্নতা দিতেই সানি লিওনিকে রাখা হয়েছে। তাঁর রইস ছবির ‘লায়লা ম্যায় লায়লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে সিনেমার গানটির নাচের দলসহ তিনি অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ১৮তম ঢালিউড এওয়ার্ড উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে একটি রঙ্গিন ম্যাগাজিন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV