Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

জন্মসূত্রে পাওয়া মার্কিন নাগরিকত্ব বন্ধের ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: October 31, 2018 | 8:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বর্তমান সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব শিশুই মার্কিন নাগরিকের মর্যাদা পেয়ে থাকে। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধন সেখানে জন্মানো শিশুদের নাগরিকত্বের এই অধিকারটি নিশ্চিত করেছে। তবে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের মাত্র ১ সপ্তাহ আগে মঙ্গলবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নির্বাহী আদেশের মাধ্যমে এই ধারার ইতি টানতে যাচ্ছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো ব্যক্তি আসেন, শিশু জন্ম নেয় এবং পরবর্তী ৮৫ বছর মার্কিন নাগরিকের সুযোগ-সুবিধা ভোগ করে। এটি হাস্যকর প্রক্রিয়া এবং এর ইতি টানা উচিত।’ বিষয়টি নিয়ে আইনি পরামর্শকদের সঙ্গে কথা হয়েছে এবং পরিবর্তন কার্যকর হওয়ার পথেও বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘পুরো বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি কার্যকর করা হবে। ’প্রসঙ্গত, সংবিধান পরিবর্তনের বেশকিছু প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে থাকলেও বিদ্যমান এমন কোনো প্রক্রিয়া নেই যেভাবে প্রেসিডেনশিয়াল আদেশের মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনা সম্ভব। তবে ট্রাম্প বলছেন, প্রেসিডেন্ট’র  নির্বাহী আদেশের মাধ্যমেই সংবিধানে সংশোধন করা সম্ভব। এএফপি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ