Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জর্জিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, গুরুতর আহত আরেক বাংলাদেশি

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: August 16, 2017 | 1:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জর্জিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ১৪ আগস্ট সোমবার রাত আটটার দিকে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। নিহতরা হলেন ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তাঁরা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি ফারজানা সুলতানা টুসী। তিনি জর্জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে বন্ধুরা জানিয়েছেন। ইকরাম, প্রাচিতা ও ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তাঁর বাবা মারা যান। এই খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তাঁর বোনের বাসার উদ্দেশে রওনা দেন। শোকার্ত ফারজানার সঙ্গে দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন।

ফাইরুজ জানান, ২০১১ সালে তাঁরা চার বন্ধু ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। পিএইচডি করতে তাঁরা ২০১৬ সালের আগস্টে একসঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV