Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জর্জ বুশের মতোই অজনপ্রিয় বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: June 14, 2014 | 11:28 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে আগেই। এবার তাতে নতুন মাত্রা যোগ হওয়াটাই বোধ হয় বাকি ছিল। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনিই মনে করেন পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই অজনপ্রিয় ওবামা। সিএনএন এবং অপিনিয়ন রিসার্চ কর্পোরেশন (ওআরসি) ইন্টারন্যাশনাল পরিচালিত যৌথ জনমত জরিপে বলা হচ্ছে, ওবামা এখন বুশের মতোই অজনপ্রিয়। ৫১ শতাংশ মানুষ বুশ সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন। ৫১ শতাংশ মানুষ ওবামা সম্পর্কেও একই ধারণা পোষণ করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্টের পক্ষে রয়েছেন ৪৭ শতাংশ মার্কিনি, যা বুশের ৪৬ শতাংশের খুব কাছাকাছি। সিএনএন জনমত জরিপের পরিচালক কিটিং হল্যান্ড জানান, প্রথমবারের মতো সিএনএন’র জরিপে ওবামার জনপ্রিয়তা এতোটা নিচে নেমেছে। তাছাড়া জনপ্রিয়তার চেয়ে অজনপ্রিয়তার শতাংশ হারটাও বেড়েছে প্রথমবার।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV