Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

অবসর জীবন কাটাতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি পদ ছাড়ছেন আমিরাহ হক

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: July 17, 2014 | 8:52 AM


বিশ্বে এক লাখের বেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের রসদ ও সহায়তা বিভাগের দায়িত্বে থাকা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ কথা জানান। আগামী অক্টোবরে ‘ডিপার্টমেন্ট অব ফিল্ড সার্ভিস’ (ডিএফএস) থেকে বাংলাদেশি আমিরাহ হক পদত্যাগ করবেন বলে ভারতের পিটিআইর এক প্রতিবেদনে বলা হয়েছে। দীর্ঘ ৩৮ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় আমিরাহ হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বান কি মুন। জাতিসংঘে দায়িত্ব পালনকালে তিনি পূর্ব তিমুর থেকে সুদান, আফগানিস্তান, মালয়েশিয়া এবং লাওসে উন্নয়ন, মানবিক সহায়তা ও শান্তিরক্ষা নিয়ে বিস্তর কাজ করেছেন। তার পদে কে নিয়োগ পাচ্ছেন সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব কারো নাম উল্লেখ করেননি এমনকি তার সরে দাঁড়ানোর কারণও উল্লেখ করা হয়নি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন কে উদ্বৃত করে বলেন, আমিরাহ হক এ পদে আসতে চাননি। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ অনুরোধে তিনি এ দায়িত্ব নেন। তাও এক বছরের জন্য। কিন্তু এর মধ্যে তার কার্যকালীন সময় ২ বছর তিন মাস হয়ে গেলো। এবার তিনি চূড়ান্ত ভাবেই জানিয়ে দিয়েছেন দায়িত্ব পালনে তার অপারগতার কথা। ড. মোমেন বলেন, ডিএফএস প্রধানের পদ থেকে সরে যাওয়ার পেছনে কারণ হচ্ছে কাজের প্রচন্ড চাপ। অন্য কিছু নয়। বছরের পুরো সময়ই চরকির মতো ঘুরতে হয় বিশ্বের বিভিন্ন দেশে। অবসর জীবন কাটাতে আগামী ৩ মাস পর তিনি তার পদ থেকে সওে দাঁড়াবেন।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিষ্ঠান ইনার সিটি প্রেসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে আমিরাহ হকের ডিএফএস প্রধানের পদ থেকে সরে যাওয়ার পেছনে চাপ ছিল বলে জানানো হয়েছে।
তার পদে প্রার্থী হতে পারেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক বিভাগের প্রধান ফরাসি নাগরিক হার্ভে ল্যাডসাওস, জাতিসংঘের বিশেষ দূত আমেরিকার নাগরিক জেনি হল লুট ও বর্তমানে জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও গায়ানার নাগরিক ক্যাথরিন পোলার্ডদের কেউ একজন।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV