জাতিসংঘের সামনে ওহাইও স্টেট বিএনপির বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে ভাষণ দানকালে গত ২৩ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ করেছে ওহাইও স্টেট বিএনপি। ‘সেখানে শেখ হাসিনা সেখানে প্রতিরোধ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবাদ অংশগ্রহন করেন ওহাইও স্টেট শাখার বিএনপির নেতাকর্মীরা। শাখা (প্রস্তাবিত) আহবায়ক মো: হাসিবুর হাসান (হাবিব) এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে ওহাইও বিএনপি নেতা তাওহিদুল হোসাইন, শামসুল হক, আমিনুল ইসলাম, বায়োজিদ হোসাইন, মামুন মোল্লাসহ ১১জন অংশগ্রহন করেন।
এ সময় গো বেক শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা নিপাত যাক, ভোট চোর শেখ হাসিনা আর নয় ইত্যাদি শ্লোগানে পেকার্ড ও ফ্যাষ্টুন ছিল তাদের হাতে। শাখা আহবায়ক মো: হাসিবুর হাসান (হাবিব) তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার যে অবৈধ তা বিশ্ব নেতৃবৃন্দকে জানান দেওয়ার জন্য ওহাইও থেকে আমরা নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এসেছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হলো নিশীরাতের অবৈধ সরকার। তারা জোর করে ক্ষমতা গ্রহন করে দেশটাকে পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে। দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। তারা আবারো নিজেদের অধিনে নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। ভারতের তাঁবেদার এ সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না। তাই আমরা জাতি সংঘের পরিচালনায় একটি অবাধ ও সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন চাই।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
