Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জাতিসংঘের স্বীকৃতির উদ্যোগ থেকে সরে আসতে আব্বাসকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: September 22, 2011 | 1:25 AM

: জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির উদ্যোগ থেকে সরে আসার জন্য মাহমুদ আব্বাসকে আহ্বান জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের সময় ওবামার এ আহ্বান জানানোর কথা ছিল। মধ্যপ্রাচ্যের এ কূটনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য প্রেসিডেন্ট ওবামা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করার কথা ছিল। প্রেসিডেন্ট ওবামা জাতিসংঘের ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ভেটো দিয়ে ইসরাইলের সরাসরি আলোচনার প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে এ ধরনের সরাসরি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ রাশিয়া এবং জাতিসংঘের মধ্যস্থতায় গাইডলাইন তৈরি এখনও করা হয়নি। অচলাবস্থার কারণে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার শান্তি আলোচনা এক বছর আগে ভেঙে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভাষণ দেয়ার পর মহাসচিব বান কি মুনের কাছে লিখিতভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আবেদন জানাবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওবামা এক্ষেত্রে ভোটের জন্য যাতে মাহমুদ আব্বাস যাতে নিরাপত্তা পরিষদে না যান সেজন্য তার প্রতি আহ্বান জানাবেন। তিনি আলোচনা শুরু করার জন্য মধ্যস্থতাকারীদের একটি বিবৃতি তৈরি করতে সময় দেয়ার জন্য আব্বাসের প্রতি আহ্বান জানাবেন। ওই বিবৃতির ভিত্তিতেই পরবর্তীতে দু’পক্ষের মধ্যে আলোচনা চলবে। মধ্যস্থতাকারীরা দু’পক্ষকেই চুক্তির ব্যাপারে একটি খসড়া দাঁড় করানোর জন্য এক বছরের সময় দেবে। আর ১৯৬৭ সালের পূর্বে যে সীমান্ত ছিল সেসব ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেই এ খসড়া প্রণীত হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মধ্যস্থতাকারীদের বিবৃতি ইহুদি এবং ফিলিস্তিনের জন্য দুটি আলাদা রাষ্ট্র গঠনের আলোকেই প্রণয়ন করা হবে।  তবে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ স্বীকার করেছেন, এ ব্যাপারে এখনও তেমন কোন অগ্রগতি হয়নি। আর এ ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার অবস্থানও বিরোধী রিপাবলিকানদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের উপনিরাপত্তা উপদেষ্টা বেন রোডেস বলেছেন, প্রেসিডেন্ট ওবামা ইসরাইল এবং ফিলিস্তিন উভয়কেই এভাবে জাতিসংঘে যাওয়ার বিষয়টি কার্যকর না হওয়ার ব্যাপারে সরাসরি কথা বলবেন। নেতানিয়াহু এবং আব্বাস দুজনেই সরাসরি আলোচনার ব্যাপারে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে মাহমুদ আব্বাস রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে জাতিসংঘে প্রস্তাব পেশ করার ব্যাপারে বেশ সোচ্চার রয়েছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন আব্বাসের আবেদন অনুমোদন করলে নিরাপত্তা পরিষদ তখন বিষয়টি পরীক্ষা করে দেখবে। এটি পাস করতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নয় সদস্যের ভোট পেতে হবে। তবে কোন স্থায়ী সদস্যের ভেটো দিলে হবে না। অবশ্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এ ধরনের পদক্ষেপে ভেটো দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে রামাল্লা ও নাবলুসে সমাবেশ        
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যের উদ্যোগকে সমর্থন জানিয়ে ইসরাইল অধিকৃত রামাল্লাহ এবং নাবলুসে হাজার হাজার মানুষ সমাবেশ করেছে। নিউ ইয়র্কে ফিলিস্তিনের ব্যাপারে কূটনৈতিক আলোচনাতে নিজেদের সমর্থন জানাতেই জনতা গতকাল সমাবেশে অংশ নিয়েছে বলে আল-জাজিরা জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, জনগণ স্কুল, কলেজ ও দোকানপাট বন্ধ রেখে ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে রামাল্লার আরাফাত স্কোয়ারে সমবেত হয়। নাবলুসে সমাবেশে অংশগ্রহণকারীরা বলেছেন, আজ প্রেসিডেন্ট ওবামার জন্য বেশ উল্লেখযোগ্য একটি দিন। আশা করি, তিনি আমাদের হতাশ করবেন না। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV