জাতিসংঘে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা হামিদুর রশীদ গ্রেফতার : গৃহকর্মীর সাথে ভিসা ও কর্মী নিয়োগ চুক্তি এবং কর্মীর পরিচয় জালিয়াতির অভিযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া গৃহকর্মীর সাথে ভিসা ও কর্মী নিয়োগ চুক্তি জালিয়াতি এবং সেই কর্মীর পরিচয় জালিয়াতির অভিযোগে হামিদুর রশীদ নামে জাতিসংঘে কর্মরত বাংলাদেশী কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ শুনানি শেষে তিনি জামিন পেয়েছেন। তবে, বিষয়টি নিয়ে এখনো হামিদুর রশীদ কিংবা ইউএনডিপির প্রতিক্রিয়া জানা যায়নি।
খবরে বলা হয়েছে, নিউইয়র্ক সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি’র ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত হামিদুর রশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয় এবং দীর্ঘ শুনানি শেষে জামিন পান তিনি।
এর আগে গত সপ্তাহে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কের বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে দুই বাংলাদেশী কূটনীতিক গ্রেপ্তারের ঘটনা দেশটির গণমাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে বলে জানা যাচ্ছে।
ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর ওয়েব সাইটে দেয়া তথ্যে জানা যাচ্ছে যে, হামিদুর রশিদ বাংলাদেশ থেকে আনা গৃহকর্মীর জন্যে প্রযোজ্য জি-৫ ভিসার নিয়ম অনুযায়ী যে মজুরি দেবার অঙ্গীকার করেছিলেন তা পরবর্তীতে মানেননি। সাপ্তাহিক ৪২০ ডলার মজুরিতে গৃহকর্মী নিয়োগের চুক্তিপত্র পররাষ্ট্র দপ্তরে দাখিল করা হলেও ২০১৩ সালের জানুয়ারিতে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে নতুন একটি চুক্তিপত্রে সই নেন। যেখানে সাপ্তাহিক মজুরি দেখানো হয় ২৯০ ডলার। এছাড়া চুক্তি অনুযায়ী গৃহকর্মীকে সাপ্তাহিক ৪০ ঘণ্টার বেশি সময় কাজ করানোর অভিযোগও আনা হয়।
এসব অভিযোগ প্রমাণিত হলে হামিদুর রশীদের সর্বোচ্চ ২৯ বছরের কারাদ-ের আশঙ্কা করা হচ্ছে। তবে ওই গৃহকর্মী চার বছর আগেই হামিদুর রশীদের বাসায় গৃহকর্মীর কাজ ছেড়ে দেন বলে জানা যাচ্ছে। বিবিসি বাংলা অনলাইন
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!