জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা গতকাল শুক্রবার নিউইয়র্কে এসেছেন। প্যারিস থেকে তিনি নিউইয়র্কে আসেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করবেন বলে জানা গেছে। রাবাব ফাতেমাকে নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত ক‘দিন তিনি প্যারিসে অবকাশকালীন ছুটিতে ছিলেন। প্যারিসে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত রাবাব ফাতেমার স্বামী।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আগামী সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে যোগ দেবেন। পরে তিনি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








