জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের ওভাল অফিসে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ডনাল্ড ট্রাম্প। পরে এক টুইটার বার্তায় ট্রাম্প নিকি হ্যালির পদত্যাগের খবর নিশ্চিত করেন। বিশ্লেষকরা বলছেন, নিকি হ্যালির পদত্যাগ ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা। এ খবর দিয়েছে বিবিসি।
এর আগে হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স টুইটারে জানান, সকালে সাড়ে দশটায় রাষ্ট্রদূত নিকি হ্যালি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। পরে ট্রাম্প এক টুইটার বার্তায় নিকি হ্যালির পদত্যাগের খবর দেন। বলেন, ‘সাড়ে দশটায় ওভাল অফিসে আমার বন্ধু রাষ্ট্রদূত নিকি হ্যালি একটি বড় ঘোষণা দিয়েছেন।’
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!