Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি আবারো উজ্জ্বল করলেন ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: June 8, 2014 | 3:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি আবারো উজ্জ্বল করলেন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ.কে আব্দুল মোমেন। নিউইয়র্কে জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ড.এ.কে আব্দুল মোমেন স্বল্প সময়ের মধ্যে সকল দল ও মতের অংশগ্রহনে সমঝোতার মাধ্যমে রেজ্যুলুশান পাশ করে এ দৃষ্টান্ত স্থাপন করলেন। মাত্র উনিশ দিন নিবিড় আলোচনার পর নিউইয়র্ক স্থানীয় সময় ৬ জুন শুক্রবার বিকেলে পাশ হলো সাউথ-সাউথ রেজ্যুলুশান-২০১৪। গেল দুই বছর যাবৎ সাউথ ও নর্থ দেশসমূহের পরস্পর বিরোধী অবস্থানের ফলে কোনো রেজ্যুলুশান পাশ হয়নি। এখানে উল্লেখ্য যে, ১৯৭৮ সালের পর থেকে প্রতিবছরই সাউথ-সাউথ দেশগুলো জাতিসংঘের সাউথ-সাউথ অফিসকে অধিকতর শক্তিশালী করার দাবী জানিয়ে আসছে কিন্তু ঐক্যমত না হওয়ায় তা সম্ভব হয়নি। ৩৬ বছর পর এবারে ‘সাউথ-সাউথ কো-অপারেশন’ অফিসটির ডিরেক্টরের পদবি উন্নীত করে ‘জাতিসংঘ মহাসচিবের স্পেশাল এনভয় বা দূত’ হিসাবে ঘোষিত হলো এবং অত্র অফিসটির ব্যয় ও প্রফেশনাল কর্মচারীর সংখ্যা বাড়ানোর অঙ্গীকার করা হয়। তাছাড়া বিতর্কিত বিষয়গুলো যেমন- টেকনোলজি ট্রান্সফার এবং সাউথ-সাউথ অফিসের বিভিন্ন দেশে অর্জন প্রভৃতি বিষয়েও সমঝোতা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রেসিডেন্ট তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আলোচনায় অনেক সময়ই মনে হয়েছিল অসমাপ্ত থেকেই শেষ করতে হবে কিন্তু তিনি মনোবল হারাননি এবং আশা ছাড়েননি বরং প্রতিকূল পরিবেশে বিভিন্ন বাধা বিপত্তি ও হুমকির মধ্যেও তিনি আলোচনা চালিয়ে যান। অবশেষে জি-৭৭ এবং চীন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য স্টেকহোল্ডারদের বিশেষতঃ লাইবেরিয়া, নিউজিল্যান্ড, আর্জিন্টিনা এবং ইউক্রেইন এর সমর্থনে সকলের জন্য ‘উইন-উইন’ ফলাফলের মাধ্যমে তিনি রেজ্যুলেশন সফলভাবে সমাপ্তি করতে পেরেছেন। বিশেষভাবে উল্লেখ্য যে, বিষয়টি সমঝোতার মাধ্যমে ঐক্যমতে পোঁছানো যাবে না বলে অধিকাংশই সন্দেহ পোষন করেন এবং আশা ছেড়ে দিয়েছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV