Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে “বাংলা নববর্ষ উদযাপন :ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে আমরা এক এটাই এবারের বৈশাখের অঙ্গীকার হওয়া উচিৎ -অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: April 21, 2014 | 2:31 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বাঙালীর প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ ১৪২১’ উদযাপন করেছে। ‘এসো হে বৈশাখ’ সমবেত গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তৃতা প্রদান করেন মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে মূল্যবান বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গোটা অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর আন্দালিব ইলিয়াস।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈশাখী অনুষ্ঠান ও বাঙালী সংস্কৃতির তাত্ত্বিক দিক তুলে ধরে বলেন, ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে আমরা এক এটাই এবারের পহেলা বৈশাখের অঙ্গীকার হওয়া উচিত। সকলে এক হয়ে দেশকে গড়ে তুলব। তিনি বলেন, আসলে জীবন বোধ যেখানে গভীর, সংস্কৃতির স্পন্দন সেখানে প্রতি মুহুর্তে দৃশ্যমান নানা আঙিকে। মানুষের প্রাত্যহিক জীবন-ধারণ, সহজাত প্রবৃত্তির চর্চা, শীলন, ধর্ম, সংসার, দর্শন আর সমাজের বুনিয়াদি আচরণ সবই সংস্কৃতির সামগ্রিক বন্ধন রূপ। মানুষ কখনো-কখনো স্মৃতির ভেলায় ভাসতে যেমন ভালোবাসে, তেমনি সংস্কৃতির রোমন্থনে পায় তৃপ্তির আস্বাদ। তাই বার-বার অনায়াসে সে ফিরে যেতে চায় তার চিরন্তন সহজাত সংস্কৃতির মঞ্চে যা প্রাণবান, স্বপ্নবান আর হৃদয়বান মানুষই ধারণ করে। পালন করে বাংলা বর্ষ বরনের আনুষ্ঠানিকতা। তিনি প্রবাসী বাঙালীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় সংসদের মাননীয় এম.পি ইমরান চৌধুরী অনুষ্ঠানে প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন স্বাগত বক্তব্যে বলেন, প্রতি বছরই বাংলা নববর্ষ আমাদের মন প্রান বাঙালীত্বের আমেজে ভরে দেয়। উপভোগ করি সবাই। সবারই ভাল লাগার অনুভূতি এনে দেয় এই বৈশাখী আবাহন। আর হাতছানি দেয় ফেলে আশা স্বদেশের পানে ছুটে যাওয়ার জন্য। গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে বৈশাখীর মেলার আয়োজন করা হয়। সেথায় রং বেরংয়ের কারুশিল্প, হরেক রকমের মাটির গড়া হাড়িপাতিলসহ পুতুলের ছড়াছড়ি থাকে। মুড়ি, মুরকি, মুড়ালি, ছানা, সন্দেশ, দই, মিস্টিসহ নানান ধরনের মুখরোচক খাবারের মৌ মৌ ঘ্রানে অন্য রকমের আনন্দ অনুভূতির জন্ম দেয়। প্রবাসেও সেই অনুভূতির রোমন্থনে আমাদের রক্ত প্রবাহে জেগে ওঠে বহুমাত্রিক সংস্কৃতির ধারক বাঙালীত্ব। যা আমাদের স্বাধীনতা অর্জনের স্মারক এবং শ্বাসত ও চিরন্তন গর্ব-অলংকারের আরেক রূপ। যেখানে যুক্তির শক্তি মুক্তির মন্ত্র। ধর্মান্ধ ব্যবসায়িদের বিরুদ্ধে মুক্তমনা মানুষের মেলবন্ধন রচনার দিক দর্শনও এই বাঙালীত্ব। আর বৈশাখ বাঙালী সংস্কৃতির প্রাণ প্রবাহে প্রতিবছরই সঞ্চারণ ঘটায় নতুন প্রাণ স্পন্দনের। এই প্রাণ বাণই সকল অন্ধকার-কূপ মন্ডকতার বিরুদ্ধে সভ্যতার শক্তি হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে আগত সূদূর প্রবাসে বসবাসরত বাঙালীদের সবাইকে তিনি বৈশাখী শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান পরিকল্পনায় বর্ষ বরনের গান ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়। সবশেষে বাঙালীদের চিরায়ত বৈশাখের খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV