জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দিলেন নব নিযুক্ত রাষ্ট্রদূত রাবাব ফাতেমা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশের নব নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা তার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি গত ২৯ নভেম্বর শুক্রবার নিউইয়র্কে পৌঁছার পর পরই বাংলাদেশ মিশনে যোগ দেন। চলতি সপ্তাহেই তিনি জাতিসংঘের মহাসচিব এন্থনীয় গুতেরাসের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে মিশন সূত্রে জানা গেছে।
রাষ্ট্রদূত রাবাব ফাতেমা স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কূটনীতিক রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি। তিনি স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মসিুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত রাবাব ফাতেমা ১৯৮৬ সালে বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। বর্ণাঢ্য কূটনীতিক ক্যারিয়ারে তিনি নিউইয়র্কে বাংলাদেশ মিশন ছাড়াও জেনেভা, কলকাতা এবং বেইজিংয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন রাষ্ট্রদূত রাবাব। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর রাবাব ফাতেমা-ই প্রথম কোনো নারী কূটনীতিক, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
রাষ্ট্রদূত রাবাব ফাতেমার স্বামী কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসাইন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। কাজী ইমতিয়াজ ইতিপূর্বে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের এক মেয়ে রয়েছেন।
এদিকে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে যোগ দিয়েছেন। পরে তিনি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








