Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘ অধিবেশনে নিউইয়র্কের স্থানীয় সময় আজ বিকেল সাড়ে ৪টা থেকে ৬টার মধ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: September 27, 2018 | 1:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ (ইউএন) সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে নিউইয়র্কের স্থানীয় সময় আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টার মধ্যে যেকোন সময় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময়গত পার্থক্যের কারণে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদে দেওয়া ভাষণটি বাংলাদেশে শুক্রবার ভোরে দেখা যাবে। এ বছরে অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সকল মানুষের উপযোগী জাতিসংঘ গড়ে তোলা : বিশ্ব নেতৃত্ব এবং শান্তি, সমতা ও টেকসই সমাজের জন্য দায়দায়িত্ব ভাগাভাগি করে নেয়া।’ খবর বাসস’র।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিপূর্বে দেয়া তার পাঁচ দফা প্রস্তাবের পাশাপাশি আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনি জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে বিশ্ব নেতাদের সামনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে গতিশীল ও বিচক্ষণ ভূমিকা এবং অসামান্য নেতৃত্বের জন্য দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রধানমন্ত্রীকে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেবে। এ ছাড়া গ্লোবাল হোপ কোয়ালিশন তাকে (শেখ হাসিনা) ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

ওইদিন বিকালে (স্থানীয় সময়) জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোমপিওর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেন। তিনি ১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফিরবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV