Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জাতিসংঘ অধিবেশন ২৩ সেপ্টেম্বর : নিউইয়র্কে ওবামা-হাসিনা বৈঠকের চেষ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: July 18, 2013 | 4:45 PM

এনা, নিউইয়র্ক : জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে নিউইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য বার্তা সংস্থা এনাকে নিশ্চিত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। তবে এখন পর্যন্ত তার আগমনের তারিখ চূড়ান্ত হয়নি। ড. মোমেন বলেন, ২৩ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে সাধারণ অধিবেশন শুরু হবে। ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট আলোকে ওই শীর্ষ সম্মেলনের শিরোনাম হচ্ছে ‘দ্য ওয়ে ফরওয়ার্ড : এ ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এজেন্ডা টুওয়ার্ডস ২০১৫ অ্যান্ড বিইয়োন্ড’। ২৪ সেপ্টেম্বর শুরু হবে সাধারণ বিতর্ক। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘নিউক্লিয়ার ডিজআর্মামেন্ট’ সম্পর্কিত সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠক। ২৩ সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলন এবং সাধারণ বিতর্কে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করতেই মূলত প্রধানমন্ত্রী নিউইয়র্কে আসবেন বলে জানান ড. মোমেন। সে সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, কানাডা, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, সউদি আরব, কুয়েত, কাতার, পাকিস্তানসহ বেশ কয়েকটি রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের সম্ভাবনার কথাও জানালেন রাষ্ট্রদূত মোমেন। বছরের একেবারেই শেষে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার এ সফরের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন কূটনীতিকরা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে শেখ হাসিনার একান্ত একটি বৈঠকের পরিকল্পনা নিয়ে প্রশাসন একযোগে কাজ করছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে। গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ওবামা প্রশাসনের সঙ্গে তিক্ত সম্পর্কের অবসানে বারাক ওবামার সাথে শেখ হাসিনার এ বৈঠক বিশেষ ভূমিকা রাখবে বলেই সর্বাত্মক চেষ্টা চলছে এবং নয়াদিল্লি ও ওয়াশিংটন ডিসিতে তা নিয়ে কাজ শুরু হয়েছে। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানকালে নিউইয়র্কে বাংলাদেশী মিডিয়া ছাড়াও আন্তর্জাতিকভাবে প্রভাবশালী কয়েকটি মিডিয়ায় সাক্ষাত্কার দিতে পারেন শেখ হাসিনা। সে সময় চলতি টার্মে তার প্রশাসনের উন্নয়ন-অগ্রগতি এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি স্থান পেতে পারে বলে মনে করা হচ্ছে। নিউইয়র্কে প্রবাসীদের এক সমাবেশেও তিনি বক্তব্য রাখবেন এবং এর প্রস্তুতি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শুরু করেছে। এ সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, ‘এ যাবতকালের বৃহত্তম একটি সমাবেশ ঘটাবো নিউইয়র্কে, যেখানে আমাদের সভানেত্রী বক্তব্য রাখবেন।’ এটি অনুষ্ঠিত হতে পারে ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ অর্ধশতাধিক সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর বোন এবং ছেলেমেয়েরাও থাকতে পারেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV