Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘ মহাসচিব ও ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালকের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের বৈঠক : রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবের দৃঢ় অঙ্গীকার পূণর্ব্যক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: October 17, 2017 | 9:22 PM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দৃঢ় অঙ্গীকার পূণর্ব্যক্ত করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে ১৭ অক্টোবর সকালে মহাসচিব গুতেরেজের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর এক বৈঠকে তিনি এ অঙ্গীকার পূণর্ব্যক্ত করেন। বৈঠকে তাঁরা রোহিঙ্গা সমস্যাসহ জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন। মহাসচিব আন্তোনিও গুতেরেজ বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন এবং এক্ষেত্রে স্পীকারসহ সংসদ সদস্যদের সাধুবাদ জানান। মহাসচিব গুতেরেজ রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দৃঢ় অঙ্গীকারের পূণর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে তাঁর ব্যক্তিগত ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে মর্মেও নিশ্চয়তা দেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও তাঁর নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান। এছাড়া স্পীকার জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টারও প্রশংসা করেন।
স্পীকার চলমান রোহিঙ্গা সংকটের বিষয়ে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অব্যাহত প্রবেশের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি এর জরুরী ও রাজনৈতিক সমাধানের উপর গুরুত্বারোপ করেন। স্পীকার মিয়ানমারের সাথে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার উপর জোর দেন। এ বিষয়ে মহাসচিবের গতিশীল নেতৃত্ব, সূদীর্ঘ অভিজ্ঞতা ও দৃঢ় প্রতিশ্রুতির উপর বাংলাদেশের উচ্চ প্রত্যাশার কথা স্পীকার পূণর্ব্যক্ত করেন। স্পীকার সুবিধাজনক যে কোন সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এদিকে, বিকেলে স্পীকার ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক ফুমজিলে মোলামবো নগ্্সুকার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে নারীর সার্বিক ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে শ্রম বাজারে নারীর অংশগ্রহণ ত্বরান্বিত করতে ই-কমার্স ও আইটি সেক্টর-এ নারীর দক্ষতা উন্নয়নে অধিকতর প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV