জাতিসংঘ সদরদপ্তরে হাই লেভেল পলিটিক্যাল ফোরামের মন্ত্রী পর্যায়ের অধিবেশন : ভলান্টারি ন্যাশনাল রিভিউ সেশনে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় রিপোর্ট উপস্থাপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদরদপ্তরে চলতি হাই লেভেল পলিটিক্যাল ফোরামের ভলান্টারি ন্যাশনাল রিভিউ (ভিএনআর) সেশনে ১৭ জুলাই “ইরাডিকেটিং প্রোভার্টি এন্ড প্রমোটিং প্রোসপারিটি ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড (Eradicating poverty and promoting prosperity in a changing world)” – শিরোনামে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক বাংলাদেশের জাতীয় রির্পোট উপস্থাপন করা হয়। ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত মন্ত্রী পর্যায়ের এই সেগমেন্টে ৪৪টি দেশ তাদের ন্যাশনাল রির্পোট উপস্থাপন করবে।
বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫টি ভিশন, যথা: ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা, ২০৩০ সালে এসডিজি বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের মহাসড়কে উপনীত হওয়া, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়া, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে বাংলাদেশকে উন্নয়নের বিস্ময়ে পরিণত করা এবং ২১০০ সালে ডেল্্টা প্লান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে নিরাপদ ব-দ্বীপ হিসেবে গড়ে তোলা- এ রিপোর্টে সন্নিবেশিত হয়।
এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে, চ্যালেঞ্জসমূহ কী এবং এসকল চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলসমূহ প্রতিফলনের পাশাপাশি এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক অংশীদারিত্বের উপর জোর দেওয়া হয়েছে এই রিপোর্টে।
এর আগে সকাল নয়টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এইচএলপিএফ- এর মন্ত্রী পর্যায়ের সেগমেন্ট উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকোসকের প্রেসিডেন্ট ফ্রেডলিক মুছিইওয়া ম্যাকামুরে সাভা (Frederick Musiiwa Mkamure Shava)। জাতিসংঘের মহাসচিবের পাশাপাশি বক্তব্য রাখেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
দিনের শুরুতে সকাল ৮:১৫ মিনিটে বাংলাদেশ, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ আয়োজনে “রিচিং দ্যা এসডিজিস বাই মিনস অফ দ্যা প্রাইভেট সেক্টর: হাউ গভার্নমেন্টস ক্যান ফোস্টার প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশনস টু দ্যা ২০৩০ এজেন্ডা (Reaching the SDGs by means of the Private Sector: How governments can foster private sector contributions to the 2030 Agenda)” শীর্ষক সাইড ইভেন্টে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে “কেউ পিছনে পড়ে থাকবেনা” মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির পুনরুল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এ সাইড ইভেন্টে প্রদত্ত বক্তৃতায় বলেন,“এসডিজি’র লক্ষসমূহের পূর্ণ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উভয় খাতের নিবিড় সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। এসডিজি অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ ত্বরান্বিত করতে আমরা তিনটি বিষয়ের উপর জোর দিয়েছি, তা হলো: ১) ব্যবসা খাতকে উৎসাহিত করতে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি, ২) ট্যাক্স ও ভর্তূকি নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতকে প্রনোদনা প্রদান, এবং ৩) বহুজাতিক কোম্পানীর সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র সম্প্রসারণ”। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, “দেশের মোট বিনিয়োগের প্রায় ৭৭% বেসরকারি খাত থেকে আসে। বিদ্যুৎ সেক্টরে এ খাতের অংশগ্রহণ ৪৫%। আমাদের সরকার বেসরকারি খাতের পূর্ণ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ”।
এছাড়া পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ আয়োজিত ফাস্ট ট্রাকিং পোভার্টি ইরাডিকেশন এন্ড এসডিজিস থ্রু দ্যা ডেটা রেভ্যুলেশন (Fast Tracking Poverty Eradication and SDGs through the Data Revolution) শীর্ষক সাইড ইভেন্টে অংশ নেন। এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়ক সঞ্চালিত এ অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এস্তোনিয়ার পরিবেশ বিষয়ক উপমন্ত্রী আডো লোহ্মুজ (Ado Lohmus), নেপালের পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান এবং জাতিসংঘ ও ইউএনডিপি’র উচ্চ পর্যায়ের
কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটিতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের তথ্য বিপ্লবের বিষয়টি তুলে ধরা হয় এবং এটি এসডিজি বাস্তবায়নে ও দারিদ্র্য দূরীকরণে কিভাবে সহায়ক ভূমিকা পালন করছে তা অবহিত করা হয়। পরিকল্পনা মন্ত্রী রাতে জিপিইডিসি’র কো-চেয়ার হিসেবে জার্মানি ও উগান্ডার মন্ত্রীবর্গসহযোগে একটি নৈশভোজ আয়োজন করেন।
এইচএলপিএফ-এর দিনব্যাপী কর্মসূচিতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিকস ডিভিশনের সদস্য শামসুল আলম ও পিকেএসএফ-এর মহাপরিচালক আব্দুল করিম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার এন এম জিয়াউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর মহাপরিচালক আব্দুল হালিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই- এর পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী উপস্থিত ছিলেন।
আগামীকাল ১৮ জুলাই পরিকল্পনা মন্ত্রী জেনারেল ডিবেট- এ অংশগ্রহণ করে কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করবেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ