Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘ সাধারণ পরিষদে নতুন ৫ অস্থায়ী সদস্য রাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: October 17, 2014 | 5:37 AM

জাতিসংঘ সাধারণ পরিষদে ২ বছর মেয়াদের জন্য অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচিত হয়েছে নতুন ৫টি দেশ। এ রাষ্ট্রগুলো হলো- অ্যাঙ্গোলা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ভেনিজুয়েলা ও স্পেন। মেয়াদ পূর্ণ হওয়ায় সরে দাঁড়ানো ৫টি দেশের স্থলে নতুন ৫টি দেশ স্থান করে নিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে সরে দাঁড়ানো ৫টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও রুয়ান্ডা। নতুন সদস্য রাষ্ট্রসমূহের মেয়াদ শুরু হবে ২০১৫ সালের ১লা জানুয়ারি থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। অস্থায়ী সদস্য রাষ্ট্রের দুটি আসনের জন্য ওয়েস্টার্ন ইউরোপিয়ান অ্যান্ড আদার্স গ্রুপ (ডব্লিউইওজি) থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হয় নিউজিল্যান্ড, স্পেন ও তুরস্ককে। প্রথম ভোটে পরিষ্কার ব্যবধানে জিতে নিউজিল্যান্ড আসন পায়। তৃতীয় ব্যালট পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় তুরস্ক ও স্পেনকে। তৃতীয় ব্যালটে স্পেন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচিত হয়। একটি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল। অন্যদিকে, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার প্রতিনিধি হিসেবে অ্যাঙ্গোলা, মালয়েশিয়া ও ভেনিজুয়েলার অস্থায়ী সদস্য রাষ্ট্রের আসন পাওয়া আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বিবেচিত হয়। জাতিসংঘের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের সঙ্গে প্রতি বছর নতুন ৫টি অস্থায়ী রাষ্ট্র যোগদান করে। ভেটো ক্ষমতাপ্রাপ্ত এ রাষ্ট্রগুলো হলো- বৃটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV