জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় যুব জোট গঠন উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের সভা
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় যুব জোট গঠন উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসদের এক আলোচনা সভা গত ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ পার্টি হলে অনুষ্ঠিত সভা থেকে যুক্তরাষ্ট্র জাতীয় যুব জোট এর প্রস্তাবিত একটি কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জাসদের সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সহ সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, শাহনূর কোরেশী, মহি উদ্দিন সবুজ, শওকত হোসেন হীরা, কাদির বক্ত, আবুল ফজল লিটন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আবুল ফজল লিটনকে আহ্বায়ক, রিজু মিয়াকে যুগ্ম আহ্বায়ক, মাহতাব উদ্দিনকে সদস্য সচিব এবং ফজল খান, শওকত ওসমান লস্কর হীরা, মহি উদ্দিন সবুজ ও ফায়েক আহমেদকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র জাতীয় যুব জোট গঠন করা হয়। প্রস্তাবিত এ কমিটি অনুমোদনের জন্য জাসদের জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সভাপতি রোকন উদ্দিন বরাবরে প্রেরণ করা হয়।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতি, দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে জাসদের রয়েছে অগ্রণী ভূমিকা। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দুর্নীতি-লুটপাট-বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী সভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল