Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার জমজমাট অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: April 5, 2019 | 11:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার অভিষেক। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ৩১ মার্চ সন্ধ্যায় আয়োজন করা হয় অভিষেক ও স্বাধীনতা দিবসের উপর আলোচনা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। তিনিই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা। সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস প্রসঙ্গে বাঙালি সেনা কর্মকর্তারা বেগম জিয়ার সাথে দেখা করলে তিনি জিয়ার সাথে কথা না বলে অস্ত্র খালাস করতে নিষেধ করেন। সেই অনুয়ায়ী তিনিই প্রথম মুক্তিযোদ্ধা।
সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুট ও সরওয়ার খান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা এ কে এম রফিকুল ইসলাম ডালিম, অভিষেকের আহ্বায়ক শাওন বাবলা, সাবেক ছাত্র নেতা মার্শাল মুরাদ, সাবেক যুব দল নেতা এম বাসিত রহমান, তারেক স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সভাপতি পারভেজ সাজ্জাদ, সংগঠনের উপদেষ্টা কামাল উদ্দিন, মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, লায়ন আব্দুর রশিদ, আবুল কাশেম, ঢাকা জেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক কাজী আমিনুল হক স্বপন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালিক জাকির, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন সবুজ, সিটি বিএনপির সভাপতি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আশরাফুজ্জামান, সহ সভাপতি মোহাম্মদ মান্নান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান জিল্লু বলেন, আপনাদের কমিটি দেখে মনে হচ্ছে বিএনপির কমিটিও একদিন হবে এবং বিশাল আকারে অভিষেক করবো। স্বাধীনতা যুদ্ধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাকে ছাড়া স্বাধীনতার কথা চিন্তা করা যায় না। তার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। রাফেল তালুকদার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। তিনিই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা। তিনি সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস প্রসঙ্গে বাঙালি সেনা কর্মকর্তারা বেগম জিয়ার সাথে দেখা করলে তিনি জিয়ার সাথে কথা না বলেন অস্ত্র খালাস করতে নিষেধ করেন। সেই অনুযায়ী তিনি প্রথম মুক্তিযোদ্ধা।
সভাপতি রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে গত ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে হয়েছে সেই নির্বাচনে রেফারি এবং খেলোয়াড় এক ছিলো। ভোট রাতেই শেষ করে শেখ হাসিনা এখন অবৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনার মনে রাখা উচিত এ দিন দিন নয় আরো দিন আছে।
যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বলেন, পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। বাংলাদেশে আজ কোন কিছুই স্বাধীন নয়। তাই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হলে বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই।

নব নির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুট, প্রধান উপদেষ্টা এ কে এম রফিকুল ইসলাম ডালিম, নীতি নির্ধারক কমিটির চেয়ারম্যান শাওন বাবলা, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান, সহ সভাপতি আবুল কাশেম, আব্দুল সালিক জাকির, মজিবুর রহমান, মোহাম্মদ মাসুদ করিম মিলন, নূরুল ইসলাম আবু, আব্দুল মান্নান হোসাইন, আবুল কালাম লিটন, মোয়াজ্জেম হাসান কাজল, এমডি আব্দুল লতিফ খান, আব্দুল মান্নান দেলোয়ার, বুলবুল ভুইয়া, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, হাবিবুর রহমান মিয়া, মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার, খালিদ আহমেদ বাবু, মোহাম্মদ কবির হোসেন, আব্দুর রব সর্দার, এস এম শফি, এম ডি শফিক, সাইফুল চৌধুরী বেনজির, মোহাম্মদ আমির হোসেন, এবিএম ইকবাল হোসেন, এ এসএম মাইনুল করিম টিপু, আল আমিন, সিদ্দিকুর রহমান, আলী হোসেন, জাহাঙ্গীর কবির পল্টু, হাবিবুর রহমান তুহিন, সুমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন সোহেল, ইকবাল সরদার সুমন, মোহাম্মদ আব্বাস উদ্দিন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ তফাজ্জল করিম, শামীম আহসান আকন্দ, জিএম সামসু উদ্দিন, ওয়াসিম খন্দকার, সালাম রাশেল, মোহাম্মদ ইকবাল আলম, সরোয়ার জাহান জীবন, আব্দুল করিম, কামাল হোসেন, আবরার হানিফ ডাবলু, নূরে আলম, সেলিম আহমেদ, মাহবুব রহমান, মোহাম্মদ এম হোসেন, আমজাদ হোসেন, মাহিদুল ইসলাম, মোহাম্মদ ইকবাল আলম, এম হোসেন, শেখ জালাল আহমেদ, নজরুল ইসলাম, সাইফুল মিলন, এম এ হান্নান ভূইয়া, আলম মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এস আই ঢালি, সহ সাংগঠনিক সম্পাদক আকবর আলী আবদীন, এমডি ফরিদী, হীরব হক, জাকির হোসেন খান, জিয়া উদ্দিন হায়দার মুনিফ, আনোয়ার হোসেন, মোহাম্মদ রাব্বী গোলাম, কামরুল হাসান, বাবুল, উয়সাল উদ্দিন, ফারহান চৌধুরী, বাশার মিয়া, ফিরোজ হোসেন টুটু, অর্থ সম্পাদক সম্পাদক সফিকুল সরকার, প্রচার সম্পাদক মাইন উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জাফর ফরায়েজী, সমাজ কল্যাণ সম্পাদক নূর আলম হাসান, যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক সম্পাদক রাশেদ আল হেলাল, সাংস্কৃতিক সম্পাদক সায়মা সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা রহমান, সহ মহিলা সম্পাদিকা শিল্পী আক্তার, ক্রীড়া সম্পাদক আজমল হক, শ্রম বিষয়ক সম্পাদক ছাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সালমা হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম, পরিবেশ বিষয়ক সৈয়দ শরিফুল হক, সমবায় বিষয়ক আব্দুর রাজ্জাক, প্রকাশনা বিষয়ক জাকির হোসেন, স্বনির্ভর বিষয়ক এ কে আজাদ, ছাত্র বিষয়ক জাকির হোসেন রিয়াদ, বিজ্ঞান বিষয়ক আল আমিন মেহেদী, মানবাধিকার বিষয়ক মাসুদ আলম, স্বাস্থ্য বিষয়ক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রাউফল ইসলাম খান এবং কার্যকরি সদস্য জীবন শফিক, এ কে মহসীন, কাজী আবু নাসের, আলম শামীম, তৌহিদুল ইসলাম, নাজিম খান, মোহাম্মদ সাঈদ উদ্দিন, মোহাম্মদ রাজা, কামরুজ্জামান লালু, রাউফুল ইসলাম খান, ফয়সাল, আমজাদ হোসেন, আব্দুল মান্নান, শাহিন হোসেন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মতুর্জা, দেলোয়ার মজুমদার, আল আমিন, তুষার আহমেদ, নাজিম খান, এমডি রোমান, বাছেদ মোল্লা, খলিলুর রহমান, এমডি আবু বকর, সাঈদ উদ্দিন, মোহাম্মদ রাজা, কামরুজ্জামান, শাহীন হোসেন, মোহাম্মদ বাশার, নজরুল ইসলাম, উত্তম, রফিকুল ইসলাম রফিক, বুলবুল আহমেদ, জাফর আহমেদ ও ফখরুল আহমেদ রিপন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা আবুল কালাম এবং শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাউল ফখরুল, রাজু, রাব্বিসহ ফোরামের নিজস্ব শিল্পীরা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV